News Flash

  • Home
  • Uncategorized
  • Disrepair for a long time : চাকমা ঘাট থেকে নোনাছড়া যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে দশায় পরিণত হয়েছে
Image

Disrepair for a long time : চাকমা ঘাট থেকে নোনাছড়া যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে দশায় পরিণত হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই।। চাকমা ঘাট থেকে নোনাছড়া যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে দশায় পরিণত হয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য বর্তমান এডিসি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এলাকার মানুষজন। চাকমাঘাট থেকে নোনাছড়া যাতায়াতের একমাত্র রাস্তাটি বর্তমানে বেহাল দশায়। বেহাল রাস্তা দিয়ে ছোট যানবাহনে করে এলাকার মানুষজনের বাঁদর ঝোলার মতো যাতায়াত করতে হচ্ছে ।জানা গেছে এই রাস্তায় মাত্র ৪ থেকে ৫টি যাত্রীবাহী যানবাহন চলাচল করে ।রাস্তা বেহাল দশার কারণে অন্যান্য যানবাহন চলাচল করে না।

ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকায় বসবাসকারী জনগণকে। সংবাদে জানা যায়,, চাকমা ঘাট থেকে নোনাছড়া যাওয়ার রাস্তাটির বিটুমিন উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান তারা এই রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাদ্য হচ্ছেন। রাস্তাটি সংস্কারের কাজ হলেও সঠিক পদ্ধতি অনুসরণ করে সেই সংস্কারের কাজ হয়নি। যার ফলে রাস্তাটি কিছুদিন পরপরই বেহালদশাগ্রস্থ হয়ে পড়ে। এতে এলাকার মানুষজনের দুর্ভোগ চরমে। বিশেষ করে এলাকার মানুষজনদের বৃহস্পতিবার চাকমা ঘাট বাজারে আসতে হয় ।

এই বেহাল দশা রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা সাপ্তাহিক হাটে আসা যাওয়া করেন। চাকমা ঘাট থেকে তুইকর্মা ভায়া হাজরাপাড়া, কাঁকড়াছড়া হয়ে নোনাছড়া যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়েই। তুইকর্মা থেকে কাঁকড়াছড়ার রাস্তাটিও মরণ ফাঁদে পরিণত হয়েছে। অপরদিকে এক যানচালক জানায়, রাস্তার বেহাল দশার কারণে তাদের যানবাহন নিত্যদিন সংস্কার করাতে হয়। এছাড়াও রাস্তা খারাপ থাকার কারণে এই রাস্তা দিয়ে যান চালকরা তাদের যানবাহন চালাতে নারাজ। কারণ আয়ের চেয়ে ব্যয় বেশি। এলাকার মানুষজনদের দাবি এ.ডি.সি প্রশাসন যাতে অতি দ্রুত রাস্তা সংস্কারের কাজে হাত লাগায়। অবিলম্বে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ কর আর না হলে এলাকাবাসীর যেকোনো সময় বড় ধরনের আন্দোলনে শামিল হতে পারেন বলে আগাম ইঙ্গিত দিয়েছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top