News Flash

  • Home
  • Uncategorized
  • পলাতক এটিএম হ্যাকারের দুই সহযোগী পুলিশ হেফাজতে
Image

পলাতক এটিএম হ্যাকারের দুই সহযোগী পুলিশ হেফাজতে

আগরতলা, ১৬ জুলাই (হি. স.) : এটিএম জালিয়াতি মামলার মাস্টারমাইন্ড হাকান জানবুরকানকে পুলিশী ঘেরাটোপ থেকে পালিয়ে যেতে সহায়তার সন্দেহে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। তাদের আজ চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেটের আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত তাদের ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।


প্রসঙ্গত, এটিএম জালিয়াতি মামলার মাস্টারমাইন্ড হাকান জানবুরকান গত ৯ জুলাই শুক্রবার সকালে জিবি হাসপাতাল থেকে পালিয়ে গেছে। তাকে চিকিৎসার জন্য কেন্দ্রীয় সংশোধনাগার থেকে জিবি হাসপাতালে আনা হয়েছিল। শৌচালয়ের জানলা ভেঙ্গে ওই অপরাধী পালিয়েছিল। তাঁকে পাহাড়া দেওয়ার জন্য সেন্ট্রি ছিল। কিন্ত, পুলিশের অভিযোগ, জি বি হাসপাতালে শৌচালয়ে জানলা ভাঙ্গা ছিল। তাই ওই অপরাধী পালাতে সক্ষম হয়েছে।


ওই ঘটনায় গাড়ি চালক সাকিব ত্রিপুরাকে দক্ষিণ জেলায় মনুবাজার থানার পুলিশ গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আগরতলায় পেশায় নির্মান শ্রমিক সুখেন ভৌমিককে পুলিশ গ্রেফতার করেছে। এ-বিষয়ে এনসিসি এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার বলেন, সাকিব ত্রিপুরাকে ওই এটিএম হ্যাকারকে গাড়ি করে পালিয়ে যেতে সাহায্য করেছে। কিন্ত, জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়েছে। তিনি বলেন, সাকিবকে জেরা করেই ওই নির্মান শ্রমিকের হদিস মিলেছে। শৌচালয়ের জানালা ভাঙ্গতে সুখেন ভৌমিক সহায়তা করেছিল। তাকেও গ্রেফতার করা হয়েছে। সাথে তিনি যোগ করেন, ওই নির্মান শ্রমিক ইতিপূর্বে হাজতবাস কাটিয়েছেন। সংশোধনাগারে থাকার সময় ওই এটিএম হ্যাকারের সাথে তার পরিচয় হয়েছিল। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে ওই হ্যাকারকে পালানোর ছক তৈরী করেছে সুখেন। সেই কাজে সাকিবকেও ব্যবহার করেছে। তিনি বলেন, সাকিবের ভগ্নিপতি সাজাপ্রাপ্ত আসামী। তাদের মধ্যে এভাবেই যোগসুত্র হয়েছে।


তিনি জানান, আজ দুইজনকেই আদালতে সোপর্দ করা হয়েছিল। আদালত তাদের ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। এদিকে, ওই এটিএম হ্যাকার বাংলাদেশ পালিয়ে গেছে বলে অনেকটাই নিশ্চিত পুলিশ। তবে, তার সাথে এখনো সহযোগীদের যোগাযোগ রয়েছে কিনা সেই রহস্য খুঁজে বের চেষ্টায় রয়েছে পুলিশ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top