News Flash

  • Home
  • Uncategorized
  • ভীমরুলের কামড়ে স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যু
Image

ভীমরুলের কামড়ে স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যু

আগরতলা, ১৬ জুলাই (হি. স.) : ভীমরুলের কামড়ে এক স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনা বিশালগড় থানাধীন সুনামগঞ্জ বাজার এলাকায় সংগঠিত হয়েছে। ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয় সুত্রে খবর, ভিমরুলের কামড়ে বিষক্রিয়ার ফলে দশম শ্রেণীর ছাত্র দীপ্তনু পালের মর্মান্তিক মৃত্যু হয়েছে। চার দিন পূর্বে বিশালগড় থানাধীন সুনামগঞ্জ বাজার এলাকার বাসিন্দা দিলীপ পালের ছেলে দীপ্তনু পালকে ভীমরুলে কামড় দিয়েছিল। বাড়ির লোকজন পার্শ্ববর্তী একটি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে দেয় ব্যথা কমার জন্য। যথারীতি শরীরে ব্যথা কিছুটা কমেছিল। কিন্তু তার জ্বর কমেনি। শুক্রবার সকাল ৯ টা নাগাদ নিজ বাড়িতে নাকে এবং মুখে দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। বাড়ির লোকজন তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক ওই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক দেখে হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।


কিন্ত, হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। দীপ্তনুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর বক্তব্য, পরিবারের লোকজনদের অসচেতনতা এবং প্রয়োজনীয় চিকিৎসার অভাবেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে। সন্তান হারিয়ে মা-বাবাসহ আত্মীয়-স্বজনরা শোকে মুহ্যমান।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top