News Flash

  • Home
  • বিনোদন
  • সাংগঠনিক বিষয়ে বি এল সন্তোষের সাথে আলোচনা বিপ্লব দেবের
Image

সাংগঠনিক বিষয়ে বি এল সন্তোষের সাথে আলোচনা বিপ্লব দেবের

আগরতলা, ১৬ জুলাই (হি. স.) : ত্রিপুরায় মন্ত্রিসভায় রদবদলের জল্পনার মাঝে দিল্লি সফররত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সাথে দেখা করেছেন। এক টুইট বার্তায় নিজেই তিনি ওই সাক্ষাতের বিষয়ে জানিয়েছেন। তবে, সাংগঠনিক বিষয়ে চর্চায় বি এল সন্তোষের সাথে সাক্ষাত, দাবি করেন তিনি। তাঁর আরও দাবি, ত্রিপুরার সাংগঠনিক বিষয়ে বি এল সন্তোষের কাছে সবিস্তারে তুলে ধরেছেন তিনি। তাতে, চলমান উন্নয়ন কর্মযজ্ঞ এবং জনমুখী পদক্ষেপগুলি মুখ্য আলোচ্য বিষয় ছিল।


বিপ্লব দেব সামাজিক মাধ্যমে লেখেন, আজ বিজেপি সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বি এল সন্তোষের সাথে দেখা করে অত্যন্ত আনন্দিত হয়েছি। ত্রিপুরায় দলের কর্মযজ্ঞ এবং জনমুখী পদক্ষেপ সম্পর্কে তাকে অবগত করেছি। তাঁকে আশ্বস্থ করেছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় ত্রিপুরা সরকার মানুষের জন্য কাজ করে চলেছে। সাথে তিনি যোগ করেন, আজ বি এল সন্তোষের কাছ থেকে দলকে ত্রিপুরায় আরও মজবুত করার জন্য বহু মূল্যবান পরামর্শ এবং সহযোগিতার আশ্বাস গ্রহণ করেছি।


রাজনৈতিক মহলে এখন চর্চা শুরু হয়েছে, দলের কেন্দ্রীয় সাংগঠনিক নেতার সাথে দেখা করে মন্ত্রিসভায় রদবদল নিয়েও নিশ্চই আলোচনা করেছেন। কারণ আজকে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন।

Releated Posts

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি সম্মান পেল অসমীয়া ছবি ‘রদর পক্ষী’

গুয়াহাটি, ২১ জুলাই (আইএএনএস): অসমের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ড. ববি শর্মা বড়ুয়ার পরিচালিত অসমীয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রদর পক্ষী’…

ByByNews Desk Jul 21, 2026

বিক্রম-১-এর ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত এস এস রাজামৌলি, মহেশ বাবু ও চিরঞ্জীবী

মুম্বই/হায়দরাবাদ, ১৯ জুলাই (আইএএনএস): ভারতের প্রথম বেসরকারিভাবে নির্মিত কক্ষপথগামী উৎক্ষেপণযান বিক্রম-১-এর সফল উৎক্ষেপণে স্কাইরুট অ্যারোস্পেসকে অভিনন্দন জানিয়েছেন পরিচালক…

ByByNews Desk Jul 19, 2026

‘বাটওয়ারা ১৯৪৭’-এর নতুন টিজার প্রকাশ, দেশভাগের বিভীষিকার মধ্যে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে সানি দেওল

মুম্বই, ১৮ জুলাই (আইএএনএস): সানি দেওল অভিনীত আসন্ন ছবি ‘বাটওয়ারা ১৯৪৭’-এর নতুন টিজার শনিবার প্রকাশ্যে এসেছে। টিজারে ভারত…

ByByNews Desk Jul 18, 2026

রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, ভোটে তৃণমূলের পরাজয়ের পর চতুর্থ ইস্তফা

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): অভিনেত্রী থেকে রাজনীতিতে আসা তৃণমূল কংগ্রেস নেত্রী রুক্মিণী মল্লিক ওরফে কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top