News Flash

  • Home
  • Uncategorized
  • ৫৪২ বেড়ে ৪.১২-লক্ষাধিক মৃত্যু, ভারতে দৈনিক সংক্রমণ ৩৮,৯৪৯
Image

৫৪২ বেড়ে ৪.১২-লক্ষাধিক মৃত্যু, ভারতে দৈনিক সংক্রমণ ৩৮,৯৪৯

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): ভারতে বিগত ২৪ ঘন্টায় কমে গেল দৈনিক করোনা-সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা-উভয়ই। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮,৯৪৯ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ৫৪২ জনের। বৃহস্পতিবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪০,০২৬ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৭.২৮ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৪,৩০,৪২২ জন, বিগত ২৪ ঘন্টায় কমেছে ১,৬১৯। ভারতে এই মুহূর্তের দৈনিক সংক্রমণের হার ১.৯৯ শতাংশ, শেষ ২৫ দিন ধরে ৩ শতাংশের নীচে দৈনিক সংক্রমণের হার।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮,৯৪৯ জন, সক্রিয় করোনা-রোগীর সংখ্যা খানিকটা বেড়ে ৪,৩০,৪২২-এ পৌঁছেছে। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ১,৬১৯ জন, ফলে এই মুহূর্তে শতাংশের নিরিখে ১.৩৯ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে ৩৯.৫৩-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত মোট ৩৯,৫৩,৪৩,৭৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে মাত্র ৩৮,৭৮,০৭৮ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫৪২ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,১২,৫৩১ জন (১.৩৩ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৯,৫৫,৯১০। নতুন করে ৩৮,৯৪৯ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,১০,২৬,৮২৯।

ভারতে সুস্থতার সংখ্যা প্রতিদিনই বাড়ছে, বৃহস্পতিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৪০,০২৬ হাজার জন। ফলে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,০১,৮৩,৮৭৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.২৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৩৯ কোটি ৫৩ লক্ষ ৪৩ হাজার ৭৬৭ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top