News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরে এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি, উভয়েই লস্করের সদস্য
Image

শ্রীনগরে এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি, উভয়েই লস্করের সদস্য

শ্রীনগর, ১৬ জুলাই (হি.স.): ফের বিরাট সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। উভয়েই লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। শ্রীনগরের দানমার এলাকার আলমদার কলোনির ঘটনা। এই দুই জঙ্গির মৃত্যুর পর কাশ্মীর উপত্যকায় চলতি বছরে এযাবৎ মোট ৭৮ জন সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে।

কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গি গতিবিধির খবর পাওয়ার পর শুক্রবার সকালে শ্রীনগরের দানমার এলাকার আলমদার কলোনিতে অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ। অভিযানে নিকেশ হয়েছে স্থানীয় দু’জন জঙ্গি। উভয়েই লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, “শুক্রবারের অভিযানের সঙ্গে, চলতি বছরে এখনও পর্যন্ত ৭৮ জন সন্ত্রাসবাদীকে নিকেশ করেছে পুলিশ ও সুরক্ষা বাহিনী। এই সমস্ত অভিযানে নিহত ৭৮ জন জঙ্গির মধ্যে ৩৯ জন সন্ত্রাসী লস্কর, হিজবুল মুজাহিদিন, আল-বদর, জৈশ-ই-মহম্মদ ও আনসার গাজওয়াত-উল-হিন্দ জঙ্গি সংগঠনের সদস্য ছিল।”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top