News Flash

  • Home
  • দিনের খবর
  • Executive meeting held : বিজেপির গোমতী জেলা কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত
Image

Executive meeting held : বিজেপির গোমতী জেলা কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৪ জুলাই৷৷ আজ বুধবার সকাল দশটায় উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে সভাপতিত্ব করেন বিজেপি গোমতি জেলা সভাপতি অভিষেক দেবরায়৷ দলীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রগীত পরিবেশন, প্রদীপ প্রজ্জ্বলন, ভারতমাতা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ৷

বৈঠকের শুরুতে গত এক বছরে জেলার প্রয়াত কার্যকর্তাদের স্মৃতিতে শোক প্রস্তাব পাঠ করে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ শোক প্রস্তাব পেশ করেন জেলা কমিটির অফিস সম্পাদক ত্রিদিব দাস৷সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন জেলা কমিটির অন্যতম সহ-সভাপতি শ্রী জিতেন্দ্র মজুমদার৷বিজেপি জোট সরকারের বিগত তিন বছরের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা করেন ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যতম সহ-সভাপতি তথা ৩০ বাগমা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া৷

রাজনৈতিক প্রস্তাব পেশ করেন জেলা কমিটির অন্যতম সহ-সভানেত্রী সবিতা নাগ৷’সেবা হি সংগঠন’ কর্মসূচির ওপর আলোচনা করেন জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক প্রশান্ত পোদ্দার৷জেলার আগামী দিনের কর্মসূচির বিবরণ পেশ করেন জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক শ্রী উত্তম দে৷বক্তব্য রাখেন বিধায়কদ্বয় যথাক্রমে বিপ্লব ঘোষ ও রঞ্জিত দাস৷ জেলার অন্তর্গত ৭ টি মন্ডল সভাপতিগণ বিগত এক বৎসরের নিজ নিজ মন্ডলের কর্মসূচির সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করেন৷ জেলার সাত মোর্চার সভাপতি গণ তাদের কর্মসূচির সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করেন৷বৈঠকে বক্তব্য রাখেন ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যতম সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত৷ তিনি বক্তব্যে জেলায় সংগঠনকে মজবুত করার উপর গুরুত্ব আরোপ করেন৷ তিনি দল ও সরকারের সমন্বয় এবং সরকারের বিভিন্ন জনকল্যাণ মূলক কর্মসূচিগুলিকে মানুষের দরবারে পৌঁছে দিতে আহ্বান জানান৷

Releated Posts

কর্নাটকে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, ‘পশ্চিমবঙ্গের মতো পরিণতি’র হুঁশিয়ারি বিজয়েন্দ্রর

হাভেরি (কর্নাটক), ১৬ জুলাই (আইএএনএস): আইন-শৃঙ্খলার অবনতি এবং তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে কর্নাটকের হাভেরিতে বৃহস্পতিবার রাজ্য সরকারের বিরুদ্ধে…

ByByNews Desk Jul 16, 2026

দুর্গাপুজোর পবিত্রতাকে আগের তৃণমূল সরকার শুধুই উৎসবে সীমাবদ্ধ করেছিল: সমীক ভট্টাচার্য

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর ধর্মীয় পবিত্রতা ও মাহাত্ম্যকে আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার শুধুমাত্র একটি…

ByByNews Desk Jul 16, 2026

সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে উত্তর ২৪ পরগনায় তৃণমূল নেতার বাড়ি ও মাদ্রাসায় ইউপি এটিএসের তল্লাশি

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগানের অভিযোগে তদন্তের অংশ হিসেবে উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ইউপি এটিএস) বৃহস্পতিবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 16, 2026

পিওকের শান্তিপূর্ণ বিক্ষোভে অরাজকতা ছড়াতে দুষ্কৃতীদের ঢোকানোর ছক পাকিস্তানের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার জন্য দুষ্কৃতী ও জঙ্গিদের…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top