News Flash

  • Home
  • দিনের খবর
  • Mysterious death : কমলপুরে ভাড়া বাড়িতে রহস্যজনক মৃত্যু হল এক সরকারী কর্মচারীর
Image

Mysterious death : কমলপুরে ভাড়া বাড়িতে রহস্যজনক মৃত্যু হল এক সরকারী কর্মচারীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ কমলপুর শহরে এস ডি এম অফিসের থেকে ঢিল ছুড়া দূরত্বে এক ভাড়া বাড়িতে রহস্যজনক মৃত্যু হয়েছে মহকুমাশাসক অফিসের এক কর্মচারীর৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷কমলপুর মহকুমা শাসক অফিস থেকে ঢিল ছুড়ার দূরত্বে এক ভাড়া বাড়িতে রহস্যজনক ভাবে ঘুমের মধ্যেই মৃত্যু হল মহকুমা শাসক অফিসের এস্টাব্লিশমেন্ট সেকশনের বড়বাবু জীতেশ দেববর্মার (৪০)৷ তিনি কমলপুরে কমলপুর নগর পঞ্চায়েতের প্রাক্তন ভাইস-চেয়ারম্যান শান্তি ভূষন ভৌমিকের বাড়িতে ভাড়া থাকতেন৷


বুধবার সকালে উনার পার্শবর্তী ভাড়াটিয়া তথা মহকুমা শাসক অফিসের কর্মী সমরেশ দেববর্মা উনাকে ডাকাডাকি করে অফিসে চলে যান৷ এর পর মহকুমা শাসককে জানিয়ে কয়েকজন কর্মী সহ ডিসিএম উনার ভাড়া বাড়িতে উপস্থিত হন৷ বহুবার ডাকাডাকি এবং ফোন কল করার পরও জীতেশ বাবু উত্তর না দেওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করা হয়৷ দেখা যায় উনার নিথর দেহ পরে আছে বিছানায়৷ খবর যায় পুলিশে৷ এ বিষয়ে উনার পার্শর্বতী ভাড়াটিয়া সমরেশ দেববর্মা জানান, কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটেছে তা কিছুই বুঝতে পারছেন না৷মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷উনার বাড়ির লোকজন আসার পর মৃতদেহের ময়না তদন্ত সহ বাকী কাজ সম্পন্ন করা হবে বলে জানানো হয় মহকুমা শাসকের অফিস থেকে৷

Releated Posts

গুজরাটে ৬৩১.৮৬ কোটি টাকার সাইবার জালিয়াতি চক্র ভেঙে ১৩ জন গ্রেফতার, দেশজুড়ে ৯৮২টি মামলার যোগ

গান্ধীনগর, ২৩ মে (আইএএনএস) : গুজরাটে বৃহৎ সমন্বিত সাইবার অপরাধ দমন অভিযানে ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByBySandeep Biswas May 23, 2026

জুলাই থেকে বাংলায় ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা পাবেন ‘স্বাস্থ্য সাথী’ উপভোক্তারা

কলকাতা, ২৩ মে (আইএএনএস) : পশ্চিমবঙ্গে বর্তমানে ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের আওতায় থাকা সমস্ত উপভোক্তাকে আগামী জুলাই মাস থেকে…

ByBySandeep Biswas May 23, 2026

সানটেক সিটি প্রকল্পে জমি জালিয়াতি মামলায় সমবায় সংস্থার সম্পাদক গ্রেফতার

জালন্ধর, ২৩ মে (আইএএনএস) : পাঞ্জাবের সানটেক সিটি রিয়েল এস্টেট প্রকল্পে জমির ব্যবহার পরিবর্তনের (সিএলইউ) অনুমতি জাল নথির…

ByByTaniya Chakraborty May 23, 2026

ভুয়ো ‘চিফ মিনিস্টার ভিডিএস’ ফেসবুক পেজ ঘিরে প্রতারণার অভিযোগ, তদন্তে সাইবার পুলিশ

তিরুবনন্তপুরম, ২৩ মে (আইএএনএস) : কেরলে মুখ্যমন্ত্রী সতীশন-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বড়সড় সাইবার প্রতারণা চক্র চালানোর অভিযোগ সামনে…

ByByTaniya Chakraborty May 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top