News Flash

  • Home
  • বিনোদন
  • Drowned while Fishing : মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির
Image

Drowned while Fishing : মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১১ জুলাই৷৷ মাছ ধরতে গিয়ে মৃত্যু হলো এক মাঝ বয়সী ব্যক্তির৷ ঘটনা উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত টেপানিয়া গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকার ভুতারমার টিলা একটি ছরায়৷ মৃত ব্যক্তির নাম প্রিয়তোষ দেবনাথ(৫০)৷ বাড়ি টেপানিয়া গ্রাম পঞ্চায়েতের পাল পাড়া এলাকায়৷


সংবাদ সূত্রে জানা যায় আজ সকাল আনুমানিক ১০ টায় বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে জমির পাশে ছরাতে মাছ ধরতে যায়, কিন্তু অনেকক্ষণ ধরে বাড়িতে ফিরে না আসায় পরিবারে লোকজনদের সন্দেহ হয় এবং তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে শেষে সংলগ্ণ ছরাতে গিয়ে প্রিয়তোষ দেবনাথের দেহ জলে ভাসতে দেখেন৷ সাথে সাথে উদয়পুর অগ্ণি নিবাক কে খবর দিলে অগ্ণি নির্বাপক দপ্তরে কমীরা গিয়ে প্রিয়তোষ দেবনাথের দেহ উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসেন৷ টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন৷


মৃত দেহটিকে ময়না তদন্ত করার পর পরিবারে হাতে তুলে দেওয়া হয় এবং সম্পূর্ণ সামাজিক রীতি মেনে উদয়পুর ধবজনগর পুলিশ লাইন সংলগ্ণ নিজস্ব সমাধি স্থানে সমাধিস্থ করা হয়৷ প্রিয়তোষের মৃত্যু টেপানিয়া পালপাড়া সহ গোটা এলাকায় সুখের ছায়া নেমে আসে৷ প্রিয়তোষ দেবনাথের এক মেয়ে উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে পাঠরত এবং এক ছেলে সুকলে পাঠরত৷ গোটা পরিবার এই ঘটনায় শোকে মুহ্যমান হয়ে পড়ে৷

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top