News Flash

  • Home
  • Uncategorized
  • IPFT leader resigned : আইপিএফটি ধলাই জেলার সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন প্রেম সাধন ত্রিপুরা
Image

IPFT leader resigned : আইপিএফটি ধলাই জেলার সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন প্রেম সাধন ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জুলাই।। আইপিএফটি কেন্দ্রীয় কার্যকারী কমিটি এবং ধলাই জেলার সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন প্রেম সাধন ত্রিপুরা। এই মর্মে তিনি শনিবার রাতে আইপিএফটি ধলাই জেলা কমিটির সভাপতি, সম্পাদক এবং রাইমাভ্যালি এলাকার দলীয় বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরাকে তার পদত্যাগ পত্রের প্রতিলিপি পাঠিয়েছেন।

আজ রবিবার গন্ডাছড়া দুর্গাপুরস্হিত তার বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেম সাধন ত্রিপুরা জানান এই পদে থাকা সত্ত্বেও তাকে কোন মান মর্যাদা দেওয়া হচ্ছে না। তার মতে এই পদে থাকা না থাকার কোন মানে নাই। তাই পদত্যাগ করেছেন। তিনি এও জানান পদ থেকে পদত্যাগ করলেও আপাতত দলে আছেন। তবে ভবিষ্যতে কি হবে এখন বলা হচ্ছে না। উল্লেখ্য ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রেম সাধন ত্রিপুরা আইপিএফটি গন্ডাছড়া বিভাগীয় সভাপতি ছিলেন।

সভাপতি থাকাকালীন সময় দলকে শক্তিশালী করতে গিয়ে তাকে অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে। এমনকি ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর তার বাড়ি ঘরে আক্রমণ পর্যন্ত করা হয়। বর্তমানে পার্টির গুরুত্বপূর্ণ পদে থেকে আজও পার্টির জন্য লড়াই সংগ্রাম করে পার্টিকে শক্তিশালী করতে সদাসর্বদা চেষ্টা করার পরও তাকে পদের মর্যাদা দেওয়া হচ্ছে না। তাই তিনি স্ব-ইচ্ছাই পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের জানান।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top