News Flash

  • Home
  • Uncategorized
  • Greeting gift from CM : বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার হিসেবে কিউ প্রজাতির আনারস পাঠালেন মুখ্যমন্ত্রী
Image

Greeting gift from CM : বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার হিসেবে কিউ প্রজাতির আনারস পাঠালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শুভেচ্ছা উপহার হিসাবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পক্ষ থেকে রাজ্যের কিউ প্রজাতির আনারস পাঠানো হয়েছে৷ আজ সকালে আখাউড়া চেক পোস্ট দিয়ে রাজ্যে উৎপাদিত কিউ প্রজাতির ৪০০টি আনারস বাংলাদেশে পাঠানো হয়৷

শুভেচ্ছা উপহার হিসাবে আনারসের বা’গুলো বাংলাদেশস্থিত ভারতীয় হাইকমিশনের আধিকারিক উদোত ঝা-এর হাতে তুলে দেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা তড়িৎকান্তি চাকমা, উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড. ফনিভূষণ জমাতিয়া ও আখাউড়া স্থলবন্দরের ম্যানেজার দেবাশিষ নন্দী৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য পাঠানো আনারসের বা’গুলো বাংলাদেশস্থিত ভারতীয় হাইকমিশনারের হাতে তুলে দিয়ে শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা তড়িৎ কান্তি চাকমা বলেন, প্রতিবেশি দুই দেশের বন্ধত্বপূর্ণ সম্পর্কের চিহ্ণ হিসাবে এই শুভেচ্ছা উপহার পাঠানো হচ্ছে৷

উল্লেখ্য, সম্পতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের আম পাঠিয়েছিলেন৷ উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড. জমাতিয়া বলেন, কিউ প্রজাতির এই আনারসগুলো কুমারঘাট ও অম্পি থেকে সংগ্রহ করা হয়েছে৷ প্রতিটি আনারসের ওজন দেড় থেকে দুই কেজি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top