News Flash

  • Home
  • খেলা
  • Untreated drinking water : অপরিস্রুত পানীয় জলই গিরিবাসীদের একমাত্র সম্বল
Image

Untreated drinking water : অপরিস্রুত পানীয় জলই গিরিবাসীদের একমাত্র সম্বল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। অপরিস্রুত পানীয় জলই গিরিবাসীদের একমাত্র সম্বল। অপরিস্রুত পানীয় জল পান করে না না জল বাহিত রোগে আক্রান্ত হচ্ছেন তারা। ভোটের আগে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলেও ভোটের বৈতরণী পার হয়ে যাওয়ার পর সেই প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না। ভোট আসে ভোট যায় ।কিন্তু প্রত্যন্ত এলাকার উপজাতি গিরিবাসীদের কপালে জোটে কেবল বঞ্চনা। গত কয়েকমাস পূর্বে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচন- পর্ব সম্পন্ন হয়ে এডিসির ক্ষমতায় বসে ত্রিপরা মথা নামক আঞ্চলিক দল। কিন্তু উপজাতি গিরিবাসীদের সমস্যা তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে।

মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীনে হাজরা নামক উপজাতি বসতি গ্রামের অলরাম পাড়ায় ৪৫টি পরিবারের বসবাস। বাম আমল থেকে রাম আমল কোন সময়ে তাদের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। বর্তমানে এডিসির ক্ষমতায় ত্রিপরা মথা। এলাকাবাসীর প্রত্যাশা করেছিলেনএডিসির ক্ষমতায় ত্রিপরা মথা এলে তাদের জীবন মানের কিছুটা হলেও পরিবর্তন হবে। কিন্তু জীবন মানের উন্নয়ন তো দূরের কথা তাদের পানীয় জলের সমস্যা একই তিমিরে।

পাহাড়ের পাথর মিশ্রিত ঘোলাটে নোংরা জল দিয়ে উপজাতি ভূমিপুত্ররা জলের চাহিদা মেটাচ্ছে। রাজনৈতিক দলগুলি ভোটের সময় পানীয় জলের সমস্যা নিরসনের জন্য দেদার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে জল সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে। প্রতিশ্রুতি এবং আশ্বাসের বাণী শ্রবণ করে বর্তমানে ভারাক্রান্ত গিরিবাসীরা।সকাল থেকে বিকাল এলাকার মানুষজন পাহাড়ের খাঁদ থেকে চড়াই-উৎরাই পথ অতিক্রম করে অপরিস্রোত জল সংগ্রহ করতেই ব্যস্ত থাকে। ওই উপজাতি গিরিবাসীরা জলের জন্য প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়ে তিতিবিরক্ত।

এলাকার কতিপয় যুবক জানায়, সরকার যেন তাদের জন্য জল সমস্যা নিরসন করে দেয়। দীর্ঘ বছরের পর বছর ধরে এই অ পরিস্রুত জল দিয়েই তারা জলতেষ্টা মেটাচ্ছে ।পরিস্রুত পানীয় জলের অভাবে তারা দিশেহারা। পরিস্রুত পানীয় জল পান করে তারা নানা রোগে আক্রান্ত হচ্ছে। এলাকায় স্বাস্থ্য পরিষেবার সুযোগও নেই। ফলে জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন ওইসব গিরবাসীরা। অবিলম্বে তাদের জন্য পরিস্রুত পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারিত করার জন্য দাবি জানিয়েছেন।

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top