News Flash

  • Home
  • Uncategorized
  • Search Operation : কাশ্মীরে জেহাদি কার্যকলাপে জড়িত, তল্লাশি অভিযানে ধৃত ৫
Image

Search Operation : কাশ্মীরে জেহাদি কার্যকলাপে জড়িত, তল্লাশি অভিযানে ধৃত ৫

জম্মু, ১১ জুলাই (হি.স.): ভূস্বর্গের জেহাদি নেটওয়ার্ক ভাঙতে মরিয়া প্রশাসন। রবিবার সকাল থেকে কাশ্মীরজুড়ে ধরপাকড় শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। জঙ্গিদের আর্থিক মদতকারীদের ধরতে শ্রীনগর, অন্ততনাগে অভিযান চালিয়ে ইতিমধ্যে ৫ জনকে আটক করেছে বলে খবর। তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে আইসিসি-এর যোগাযোগ রয়েছে বলেও খবর। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অনলাইনেই ভারতীয় যুবক-যুবতীদের মগজ ধোলাই প্রক্রিয়া চলছিল। জঙ্গিগোষ্ঠীতে সামিল করার কাজও চলছিল অনলাইনে। ১০দিন আগে এ নিয়ে অভিযোগ দায়ের হয়। এরপরই সক্রিয় হয় তদন্তকারী সংস্থা। শুরু হয় তদন্ত। সেই সূত্র ধরেই রবিবার সকাল থেকে শ্রীনগর, অন্ততনাগের বিভিন্ন এলাকায় হানা দেয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইতিমধ্যে ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে খবর। তাদের মধ্যে চার জন অন্ততনাগ এবং একজন শ্রীনগরের বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ করে জঙ্গিদের আর্থিক সাহায্যের উৎস খোঁজার চেষ্টা চলছে। এর পিছনে বেশকিছু বিদেশি যোগ মিলেছে বলেও খবর।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top