News Flash

  • Home
  • Uncategorized
  • Daily infections and deaths : দেশে দৈনিক সংক্ৰমণ ও মৃত্যু সংখ্যা খানিকটা কমল, অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪,৫৪,১১৮
Image

Daily infections and deaths : দেশে দৈনিক সংক্ৰমণ ও মৃত্যু সংখ্যা খানিকটা কমল, অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪,৫৪,১১৮

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): দেশে আরও কমল দৈনিক সংক্ৰমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪১,৫০৬ জন আক্রান্ত হন। এখনও অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪,৫৪,১১৮। মোট সুস্থতার সংখ্যা ২,৯৯,৭৫,০৬৪। মারণ ভাইরাসের বলি ৮৯৫। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,০৮,০৪০। এখনও পর্যন্ত দেশের ৩৭,৬০,৩২,৫৮৬ জন করোনা ভ্যাকসিন নিতে সক্ষম হয়েছেন।

মৃত্যু সংখ্যা চিন্তায় রাখলেও, করোনায় আক্রান্তের সংখ্যা কম ছিল। শনিবারের বুলেটিন অনুযায়ী, দেশে দৈনিক সংক্রমিত হয়েছিলেন ৪২,৭৬৬। মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছিলেন ১,২০৬ জন। আবার আশা জাগিয়ে সংক্ৰমণ ও মৃত্যুসংখ্যা দুটিই অনেকটা কমেছে। রবিবার পর্যন্ত কেরালায় এই ভাইরাসে আক্রান্ত ১৫। একজন ২৪ বছর বয়সী অন্তঃসত্ত্বা মহিলা সর্বপ্রথম জিকায় আক্রান্ত হন। তিরুবন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিত্‍সাধীন। গত ২৮ জুন মাথাব্যথা, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। জিকা একটি মশা বাহিত রোগ। মশার কামড় থেকে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। এডিস মশা থেকে এই রোগ ছড়ায়। পাশাপাশি, করোনা সংক্ৰমণও সেখানে ঊর্ধ্বমুখী।


এদিকে, কোভ্যাক্সিন নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে চলা টানাপোড়েনে ইতি পড়তে চলেছে। আগামী ৪-৬ সপ্তাহের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেতে পারে কোভ্যাক্সিন। আর কয়েক সপ্তাহের মধ্যেই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য হু-এর অনুমোদন পাবে ভারত বায়োটেকের করোনার এই ভ্যাকসিন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top