News Flash

  • Home
  • Uncategorized
  • Martinez received Golden Gloves : গোল্ডেন গ্লাভস পেলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ
Image

Martinez received Golden Gloves : গোল্ডেন গ্লাভস পেলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ

রিও ডি জেনেইরো, ১১ জুলাই (হি.স.) : এবারের কোপা আমেরিকা কাপে সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস পেলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টাইন এই গোলরক্ষকের জাতীয় দলের জার্সিতে ২০১১ তে অভিষেক হলেও এবারের কোপা আমেরিকাতেই তিনি প্রথমবার দলের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে পুরো টুর্নামেন্টে খেলেন।

গোটা টুর্নামেন্টেই তিনি নজর কেড়েছেন অ্যালবিসেলেস্তের জার্সিতে। কিন্তু কলম্বিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে পেনাল্টি শ্যুটআউট তাঁর পারফেক্ট স্পটিংকে কুর্নিশ করেছে বিশ্ব। এছাড়াও যা জানা গেছে অন্দরমহল সূত্রে তা হল পেনাল্টি শ্যুটআউটের সময় কলম্বিয়ার প্লেয়ারদের মনসংযোগ ভাঙতে আজেবাজে কথা বলে চলেছিলেন তিনি।


আর এদিন আর্জেন্টিনা বনাম ব্রাজিল পুরো ম্যাচে বল পজেশনের হিসেবে ব্রাজিলের দখলদারি ৫৯ শতাংশ অন্যদিকে তাঁদের গোলবাউন্ড মুভমেন্ট ৫ টি । যার মধ্যে দুটি শট অন টার্গেট। আর্জেন্তাইন রক্ষণকে একাধিকবার ব্রাজিল টপকালেও জালে বল জড়াতে পারেনি যার কারণে তিনি আর কেউ নন তিনি এমিলিয়ানো মার্তিনেজ। ক্লাব ফুটবলে লোনে আর্সেনালে খেলেন তিনি। এই গোলরক্ষককে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আর্জেন্তাইন তারকা লিও মেসি। শুধু মেসির সার্টিফিকেটই নয়, তিনিই যে সেরা তা আরও একবার কোপা ফাইনালের পরে প্রমাণিত হল যখন তাঁর কৃতিত্বে সিলমোহর দিয়ে কোপা আমেরিকার টুর্নামেন্টের গোল্ডেন গ্লাভস তাঁর হাতেই উঠল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top