News Flash

  • Home
  • Uncategorized
  • Panic at Belonia : কবর দেয়া মহিলার মৃতদেহ মিলিল সমাধিস্থল থেকে দূরে, বিলোনীয়ায় চাঞ্চল্য
Image

Panic at Belonia : কবর দেয়া মহিলার মৃতদেহ মিলিল সমাধিস্থল থেকে দূরে, বিলোনীয়ায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১০ জুলাই৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া শহরের নেতাজি পল্লী এলাকায় এক মহিলার মৃতদেহ সমাধিস্থল থেকে অন্যত্র ফেলে দেওয়া হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ ভানু শীল৷ বয়স ৬৫ বছর৷ বাড়ি বিলোনিয়া শহরের নেতাজি পল্লী এলাকায়৷ উনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলেন৷ গতকাল তিনি বার্ধক্যজনিত রোগে মারা যান বাড়িতেই৷ যেহেতু তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলেন সেহেতু উনাকে বিলোনিয়া বরজ কলোনি এলাকায় সমাধিস্ত করা হয়৷


কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ সকালে গিয়ে দেখা যায় কবরের মাটি সরানো৷ তা দেখে সন্দেহ হয় স্থানীয় মানুষজনের৷ যেখানে সমাধিস্থ করা হয়েছিল সেখানে মৃতদেহটি নেই৷ মৃতদেহটি অন্তত ৩০/ ৪০ ফুট দূরে ওয়ালের পাশের জঙ্গলে পড়ে আছে অর্ধনগ্ণ অবস্থায়৷ এতে কৌতূহলের সৃষ্টি হয়৷ প্রথমে সন্দেহ করা হচ্ছিল হয়তো শিয়াল বা কুকুরে মৃতদেহটি তুলে নিয়ে গেছে৷

কিন্তু মৃতদেহ কোন ধরনের দাগ নেই, চিহ্ণ নেই৷ এলাকার জনগণের বক্তব্য কোনো দুষ্ট চক্র এই ঘটনাটি সংঘটিত করেছে৷ কোন মানসিক বিকারগ্রস্ত বা নেশাখোররা এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে৷ বিষয়টি পুলিশকে জানানো হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এখন দেখার বিষয় পুলিশ তদন্তে কি তথ্য উঠে আসে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top