News Flash

  • Home
  • খেলা
  • Work start at science Village : রাহু মুক্ত হল বিজ্ঞান গ্রাম, তিন বছর বন্ধ থাকার পর পুনরায় কাজ শুরু
Image

Work start at science Village : রাহু মুক্ত হল বিজ্ঞান গ্রাম, তিন বছর বন্ধ থাকার পর পুনরায় কাজ শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আজ আগরতলা বিজ্ঞান গ্রামের কাজের অগ্রগতি পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে উপমুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত সচিব ও অধিকর্তা অনিমেষ দাস, ইি’নিয়ার ইন চিফ দীপক দাস, চিফ ইঞ্জিনিয়ার (রোড এণ্ড বিল্ডিং) সঞ্চিতা দাস, সুুপারিন্টেণ্ড অফ ইঞ্জিনিয়ার নিরোদ শমা সহ অন্যান্য বাস্তুকার এবং আধিকারিকগণ৷


পরিদর্শনকালে উপমুখ্যমন্ত্রী শ্রী দেববর্মা বিজ্ঞান গ্রামের প্রতিটি ইউনিটের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার উপর গুরুত্বারোপ করেন৷ তিনি নির্মিয়মান কাজের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করেন৷ পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, বিজ্ঞান গ্রাম ত্রিপুরার জন্য একটি মাইলস্টোন এবং এটি একটি সম্পর্ণ নতুন প্রকল্প৷ ২০১৩ সালে কাজ শুরু হলেও ২০১৭ সালে এই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়৷ নতুন সরকার প্রতিষ্ঠার পর আবার নতুন উদ্যমে কাজ শুরু হয়৷ তিনি বলেন, প্রথমে ৮০ কোটি এবং বর্তমান সরকারের আমলে দ্বিতীয় পর্যায়ে ১৭৪ কোটি টাকার ব্যবস্থা করে আবার কাজ শুরু হয়৷ পর্যালোচনার মাধ্যমে নানা সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণ করে তিনি কাজের গতি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, বি’ান বর্তমানে আমাদের জীবন প্রণালীর সঙ্গে যুক্ত৷ বি’ান গ্রামের মাধ্যমে শিক্ষার্থী, ছাত্রছাত্রীরা বিজ্ঞান সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভ করবে৷


শ্রী দেববর্মা বলেন, নতুন জাতীয় শিক্ষা ব্যবস্থায় অভি’তা সহ গুণগত শিক্ষা অর্জনের কথা বলা হয়েছে৷ পাঠ্যবই থেকে পড়য়ারা জানতে পারবে, আর বি’ান গ্রাম থেকে তারা সরাসবি বিজ্ঞান, অভিজ্ঞতা লাভ করবে৷ তিনি আরও বলেন, সংসৃকতির জন্য আমাদের নজরুল কলাক্ষেত্র রয়েছে৷ সুকল কলেজের ছাত্রছাত্র যারা গবেষণা করে তাদের জন্য এটি খুব উপযোগী হয়ে উঠবে৷ এখানে একটি বিজ্ঞান উদ্যানও তৈরি হবে৷ তিনি জানান, আগামী সেপ্ঢেম্বরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য রয়েছে৷

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top