News Flash

  • Home
  • Uncategorized
  • Covid situation revewed : কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব উত্তর পূর্বাঞ্চলের করোনা পরিস্থিতি পর্যালোচনা করলেন
Image

Covid situation revewed : কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব উত্তর পূর্বাঞ্চলের করোনা পরিস্থিতি পর্যালোচনা করলেন

নয়াদিল্লি, ০৭ জুলাই৷৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আজ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলির করোনা পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেছেন৷ এই বৈঠকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির করোনা পরিস্থিতি এবং সক্রিয়ভাবে আক্রান্তের সংখ্যা ও হার ছাড়াও টিকাকরণের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়েছে৷


উল্লেখ্য, দশ শতাংশের বেশি সক্রিয়ভাবে আক্রান্তের সংখ্যা রয়েছে এরকম দেশের ৭৩ টি জেলার মধ্যে ৪৬টি জেলাই উত্তর-পূর্বাঞ্চলে রাজ্যগুলিতে রয়েছে৷ যেখানে নির্দেশিকা অনুযায়ী কঠোরভাবে বিধি নিষেধ আরোপ করার কথা বলা হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গত ২৯ জুন, ২০২১ জারি করা নির্দেশিকা অনুযায়ী, করোনা অধ্যুষিত অঞ্চল গুলিতে পাঁচটি পর্যায়ের কৌশল অবলম্বনের কথা বলা হয়েছে৷


এগুলি হচ্ছে, নমুনা পরীক্ষা, দিক ঠিক রাখা, চিকিৎসা পরিষেবা, টিকাকরণ এবং করোনা উপযুক্ত আচরণ৷ পূর্বাঞ্চলের সব কটি রাজ্য এবং দেশের কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে কঠোরভাবে করোনা সম্পর্কিত বিধি নিষেধ মেনে চলার জন্য বৈঠকে আহ্বান জানানো হয়েছে৷


আজকের এই বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি ছাড়াও সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব, পুলিশের মহানির্দেশক থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগের সচিব এবং নীতি আয়োগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top