News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক
Image

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় পশ্চিম জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার তাঁর অফিস কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন। তিনি এসআইআর-এর প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনের সর্বশেষ নির্দেশাবলী সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

তিনি বলেন, ভোটার তালিকা থেকে কোন যোগ্য নাগরিকের নাম যাতে বাদ না যায় এবং কোন অযোগ্য ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয় সে লক্ষ্যে চলতি মাসের ২৭ তারিখ থেকে রাজ্যে এসআইআর-এর প্রক্রিয়া শুরু হচ্ছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের সর্বশেষ নির্দেশাবলী অনুযায়ী খসড়া ভোটার তালিকায় কারোর নাম না থাকলেও তার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। কোন ব্যক্তির নাম ম্যাপিং না হওয়ায় বা যৌক্তিক অসংগতির কারণে নোটিশ জারি করা হলে তাকে শুনানির জন্য ইআরও/এআরও-র কার্যালয়ে সশরীরে উপস্থিত হতে হবে না।

সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (বিএলও) ওই ব্যক্তির বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করবেন এবং ইআরও/এআরও-র সিদ্ধান্তের জন্য তা ইসিআই নেটে আপলোড করবেন। ব্যতিক্রমী পরিস্থিতিতে ইআরও/এআরও যদি শুনানী প্রয়োজনীয় বলে মনে করেন সেক্ষেত্রে সুবিধাজনক ও উপলব্ধ যোগাযোগের মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে অনলাইনে শুনানী করা হবে। প্রয়োজনে ভোটার তার পরিবারের কোন প্রাপ্ত বয়স্ক সদস্যকে তার পক্ষে শুনানীতে উপস্থিত হওয়ার জন্য অনুমোদন করতে পারবেন।

জেলাশাসক জানান, এসআইআর চলাকালীন সময়ে গৃহহীন, শ্রমিক, নাইট শেল্টারে বসবাসকারী ব্যক্তি সহ সহায়তা প্রয়োজন এমন ভোটারদের সহায়তার জন্য জেলা নির্বাচনী আধিকারিকগণ পর্যাপ্ত পরিমাণে হেল্পডেক্স/বিশেষ শিবির খুলবেন। তিনি জানান, ফর্ম ৬ এর সঙ্গে যুক্ত কিক্লেরেশন ফর্ম শুধুমাত্র এসআইআর পর্যায়ে ব্যবহার করা হবে। এসআইআর বহির্ভুত সময়কালে রেজিস্ট্রেশন অব ইলেক্টর্স রুলস, ১৯৬০ অনুযায়ী নির্ধারিত ফর্ম সমূহই প্রযোজ্য হবে।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজনগরে পুকুরপাড় থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১ অক্টোবর: বিলোনিয়া মহকুমার রাজনগরে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Oct 1, 2026

Leave a Reply

Scroll to Top