News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা রেলস্টেশনে ১০.৩৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার যুবক
Image

আগরতলা রেলস্টেশনে ১০.৩৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করল আগরতলা জিআরপি। ধৃত যুবকের ট্রলি ব্যাগ থেকে মোট ১০.৩৪০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট নাগাদ এসআই মঙ্গল দেববর্মার নেতৃত্বে আগরতলা রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালান পুলিশকর্মীরা। তার সঙ্গে থাকা ট্রলি ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা।

পুলিশের হাতে গ্রেফতার হওয়া যুবকের নাম উমর ফারুক (২০)। তিনি সিপাহিজলা জেলার সোনামুড়া থানাধীন বেজিমারা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আগরতলা জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় আগরতলা জিআরপি মামলা নম্বর ২০২৬/জিআরপি/০৬১, তারিখ ২৭/০৮/২০২৬-এর অধীনে এনডিপিএস অ্যাক্ট, ১৯৮৫-এর ২০(বি)(২)(বি)/২৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া গাঁজার উৎস এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এই মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ।

Releated Posts

টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: রাজ্য সরকার টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। আজ রাজ্য বিধানসভায়…

ByByReshmi Debnath Aug 27, 2026

রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিধানসভায় সরব বিরোধীরা, শিক্ষক সংকট ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৭ আগস্ট: রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে বিধানসভায় সরব হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক…

ByByReshmi Debnath Aug 27, 2026

বিদ্যুৎ পরিকাঠামো শক্তিশালীকরণে সরকারের একাধিক পদক্ষেপ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা এবং প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে…

ByByReshmi Debnath Aug 27, 2026

তিন বছরে রাজ্যে ১০০৮ হেক্টরের বেশি বনভূমি অবৈধ দখলে, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: গত তিন বছরে রাজ্যের বিভিন্ন বন জেলায় মোট ১০০৮.২৮২ হেক্টর বনভূমি অবৈধভাবে দখল হয়েছে। বিধানসভায়…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

Leave a Reply

Scroll to Top