News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোহনভোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ই – রিক্সা চালকের মৃত্যু, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ
Image

মোহনভোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ই – রিক্সা চালকের মৃত্যু, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে মেলাঘর থানাধীন মোহনভোগের আনন্দপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রান্সমিটারে ফিউজ লাগানোর চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শ্যামল দেববর্মা নামে এক ই-রিক্সা চালকের। তিনি বিবাহিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দপুর এলাকার বিদ্যুৎ ট্রান্সমিটারটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল। এলাকায় নিয়মিত হাই ও লো ভোল্টেজের সমস্যায় ভুগছিলেন স্থানীয় গ্রাহকরা। অভিযোগ, বিষয়টি একাধিকবার বিদ্যুৎ দপ্তরকে জানানো হলেও স্থায়ীভাবে সমস্যার সমাধান করা হয়নি। নামমাত্র মেরামত করে পরিস্থিতি সামাল দেওয়া হতো বলেও অভিযোগ স্থানীয়দের।

জানা যায়, এলাকায় দীর্ঘক্ষণ লো ভোল্টেজ থাকায় পেশায় ই – রিক্সা  চালক শ্যামল দেববর্মা তাঁর ই-রিকশা চার্জ দিতে পারছিলেন না। এর ফলে তাঁর উপার্জনও কার্যত বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, সেই পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি নিজেই ট্রান্সমিটারের কাছে যান। সেখানে উঠে ফিউজ লাগানোর চেষ্টা করার সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তিনি।
বিকট শব্দ ও চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় শ্যামল দেববর্মাকে উদ্ধার করেন। পরে তাঁকে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। একই সঙ্গে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ট্রান্সমিটারের সমস্যা থাকার পরও বিদ্যুৎ দপ্তর যদি সময়মতো স্থায়ীভাবে তা মেরামত করত, তাহলে এই মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতো।
ঘটনার পর বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

Releated Posts

আঠারোমুড়ার জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল হাতি, আতঙ্কে ডিএম কলোনি-মহারানীপুর-নেতাজিনগর

আগরতলা, ৬ অক্টোবর: পাহাড়ি জঙ্গল ও গ্রামীণ জনপদ পেরিয়ে ফের লোকালয়ের দিকে চলে এল বন্য দাঁতাল হাতি। মঙ্গলবার…

ByByReshmi Debnath Oct 6, 2026

দুর্গাপূজায় আগরতলার রেজিস্টারভুক্ত ক্লাবগুলির ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল দেবে পুর নিগম

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা শহরের রেজিস্টারভুক্ত দুর্গাপূজা উদ্যোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল আগরতলা পুর নিগম। আসন্ন দুর্গাপূজাকে সামনে…

ByByReshmi Debnath Oct 6, 2026

তিপ্রামথা ৩৪২৮টি, বিজেপি ৮৫৯টি, নির্দল ১৭৩টি, সিপিআই(এম) ৮৭টি, আইপিএফটি ৩৩টি, আইএনসি ১৪টি আসনে জয়ী: কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনা গতকাল…

ByByReshmi Debnath Oct 6, 2026

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top