News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা, পশ্চিম ত্রিপুরায় বাড়ানো হলো নজরদারি
Image

স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা, পশ্চিম ত্রিপুরায় বাড়ানো হলো নজরদারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: রাত পোহালেই দেশের ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্যজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পশ্চিম ত্রিপুরা জেলায় রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে চলছে বিশেষ নজরদারি ও তল্লাশি অভিযান। সীমান্ত এলাকাতেও নিরাপত্তা আরও জোরদার করেছে বিএসএফ।

শুক্রবার এডি নগর পুলিশ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক জানান, স্বাধীনতা দিবসকে সামনে রেখে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নাকা চেকিং বসানো হয়েছে। পাশাপাশি সন্দেহজনক গতিবিধির উপর নজর রেখে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আগরতলা আইএসবিটি এবং রেল স্টেশনেও ড্রাগ স্কোয়াডের মাধ্যমে বিশেষ অভিযান চলছে।

তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনে বিশেষ অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ১৫১ জনকে আটক করা হয়েছে। স্বাধীনতা দিবসের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতেই এই অভিযান আরও জোরদার করা হয়েছে।

এদিকে পশ্চিম ত্রিপুরা জেলার প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা বিভাগের কর্মীদেরও বিশেষভাবে সতর্ক রাখা হয়েছে। রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী যৌথভাবে বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছে। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা জেলার সীমান্তবর্তী এলাকাগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। আগরতলার লঙ্কামুড়া সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের পক্ষ থেকে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।

সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলিতে বিএসএফ জওয়ানদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সীমান্ত দিয়ে সন্দেহজনক ব্যক্তির যাতায়াত, অনুপ্রবেশের চেষ্টা কিংবা অন্য কোনও অস্বাভাবিক গতিবিধি হচ্ছে কি না, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহলদারি চালিয়ে যাচ্ছে বিএসএফ।
স্বাধীনতা দিবসের আগে দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সীমান্ত থেকে শুরু করে শহর ও গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় নিরাপত্তার চাদর জোরদার করা হয়েছে। প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে স্বাধীনতা দিবস শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Releated Posts

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:মানুষের জীবনে চোখের গুরুত্ব অপরিসীম। সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিল ও বিশেষায়িত চক্ষুরোগের…

ByByReshmi Debnath Aug 14, 2026

বেঙ্গালুরু থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ আগস্ট: সাব্রুম থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে বেঙ্গালুরু থেকে নিরাপদে উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনল…

ByByReshmi Debnath Aug 14, 2026

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়ায় পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও সেই সময়ের ভয়াবহতা স্মরণ করে শুক্রবার বিলোনিয়ার শচীনদেব বর্মন অডিটোরিয়ামে…

ByByReshmi Debnath Aug 14, 2026

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026

Leave a Reply

Scroll to Top