News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়ায় পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ সাংসদ বিপ্লব কুমার দেব
Image

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়ায় পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও সেই সময়ের ভয়াবহতা স্মরণ করে শুক্রবার বিলোনিয়ার শচীনদেব বর্মন অডিটোরিয়ামে পালিত হলো ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’। দক্ষিণ জেলা বিজেপি কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার

১৯৪৭ সালের দেশভাগের সময় ঘটে যাওয়া প্রাণহানি, মানুষের দুর্ভোগ এবং উদ্বাস্তু জীবনের করুণ অধ্যায় স্মরণ করার পাশাপাশি ঐক্য, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা তুলে ধরাই ছিল এদিনের কর্মসূচির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিজেপি সভাপতি দ্বীপায়ন চৌধুরী, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।

অনুষ্ঠানে ১৯৪৭ সালের দেশভাগের করুণ ইতিহাস এবং তার ফলে সাধারণ মানুষের জীবনে নেমে আসা দুর্ভোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশভাগের সময়ের ভয়াবহতা ও প্রাণহানির ঘটনা স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঐক্য, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের গুরুত্ব তুলে ধরা হয়।

এদিনের কর্মসূচিকে ঘিরে দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তব্য রাখতে গিয়ে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসের তাৎপর্য এবং দেশভাগের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিপ্লব কুমার দেব। তিনি দেশভাগের বেদনাদায়ক অধ্যায় স্মরণ করার পাশাপাশি দেশের ঐক্য ও সামাজিক সম্প্রীতি অটুট রাখার উপর গুরুত্বারোপ করেন।

Releated Posts

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর: সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি…

ByByNews Desk Sep 29, 2026

সোনামুড়ায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে…

ByByNews Desk Sep 29, 2026

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026

অমরপুরে তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের, ভোট ৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটি নির্বাচনে অমরপুর মহকুমার তিনটি আসনে…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top