News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী
Image

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও এক শ্রেণির দুষ্কৃতকারীর তৎপরতায় সেই পরিষেবা বারবার ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের ভূমিহীন টিলা এলাকায় পানীয় জলের পাইপলাইন ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

তেলিয়ামুড়া ডি.ডব্লিউ.এস দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এ. দেববর্মার অভিযোগ, ভূমিহীন টিলা এলাকায় দিনের আলো কিংবা রাতের অন্ধকারে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। ফলে একবার পাইপলাইন মেরামত করার পর কয়েকদিন যেতে না যেতেই ফের একই ধরনের ঘটনা ঘটছে। এর জেরে সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত পানীয় জল সরবরাহ করা কার্যত কঠিন হয়ে পড়ছে।

দফতরের দাবি, সরকারি অর্থে তৈরি জল সরবরাহ ব্যবস্থার পাইপলাইন বারবার নষ্ট হওয়ার কারণে একদিকে যেমন দফতরের কাজের চাপ বাড়ছে, অন্যদিকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বারবার মেরামত করেও সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।
এদিকে, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহের সমস্যা এবং পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে মঙ্গলবার তেলিয়ামুড়া ডি.ডব্লিউ.এস দফতরে যান ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তাঁর সঙ্গে ছিলেন কৃষ্ণপুর মণ্ডলের সহ-সভাপতি গোপাল দাস, খোয়াই জেলা বিজেপির সাধারণ সম্পাদক নির্মল সরকার এবং মণ্ডল যুব মোর্চার সভাপতি নির্মল দেবনাথ।

দফতরে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন মন্ত্রী ও তাঁর সঙ্গে থাকা প্রতিনিধিরা। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামীণ এলাকায় কোথায় কোথায় পানীয় জলের সমস্যা রয়েছে, পাইপলাইন মেরামত এবং জল সরবরাহ স্বাভাবিক রাখতে কী কী পদক্ষেপ প্রয়োজন—তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জানা গেছে, মন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সরকারি জল সরবরাহ ব্যবস্থার পাইপলাইন ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার দাবি উঠেছে। দফতরের আধিকারিকদের বক্তব্য, সাধারণ মানুষের স্বার্থে গড়ে তোলা পানীয় জল সরবরাহ ব্যবস্থা যাতে নষ্ট না হয়, সেজন্য এ ধরনের ঘটনা বন্ধ করতে স্থানীয় স্তরে সচেতনতা ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

Leave a Reply

Scroll to Top