News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী
Image

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা। রাজ্যের পর্যটন স্থানগুলির পরিকাঠামো উন্নয়ন ও পরিষেবা নিশ্চিত করতে উন্নয়নমূলক কাজগুলি সঠিক সময়ের মধ্যে শেষ করতে হবে। রাজ্যে ঐতিহাসিক ও প্রাকৃতি পর্যটন কেন্দ্রগুলিতে রাজ্য সরকার পর্যটকদের জন্য আধুনিক পরিষেবা গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। আজ সচিবালয়ে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী নিজ অফিস কক্ষে ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের বোর্ড অব ডিরেক্টর্স-এর ৪০তম সভায় সভাপতিত্ব করে একথা বলেন।

সভায় পর্যটনমন্ত্রী মাতাবাড়ি সার্কিট প্রজেক্ট, অমরসাগর লেইক, ডম্বুর জলাশয়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খোঁজখবর নেন। পর্যটকদের জন্য নীরমহল ও ছবিমুড়ায় ভাসমান রেস্টুরেন্ট নির্মাণ প্রকল্প, বিভিন্ন স্থানে ট্যুরিস্ট লজ নির্মাণ ও সংস্কারের বিষয়ে খোঁজখবর নেন। ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের বর্তমান আর্থিক অবস্থারও খোঁজখবর নেন তিনি। সভায় ত্রিপুরা পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা ও দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগী ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের ৩৯তম বোর্ড অফ ডিরেক্টর্স-এর সভার বিভিন্ন সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া পদক্ষেপগুলি সহ পর্যটন নিগমের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও আয় ও ব্যয় সম্পর্কে পর্যটনমন্ত্রীকে অবহিত করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব পি কে গোয়েল, প্রধান মুখ্য বনসংরক্ষক আর কে সামাল, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার অনুপ কুমার দাস, স্বরাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি হেনা দেববর্মা সহ অন্যান্য আধিকারিকগণ।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

Leave a Reply

Scroll to Top