News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার ধারাবাহিকভাবে নানা উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে: মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার ধারাবাহিকভাবে নানা উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট:
বর্তমান রাজ্য সরকার জনকল্যাণমুখী সরকার। রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার ধারাবাহিকভাবে নানা উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে। রাজ্যের প্রতিটি মানুষের আস্থা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে সরকার উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই সরকার সকল মানুষের কল্যাণে রাজনীতির উর্দ্ধে গিয়ে কাজ করে চলেছে। আজ আগরতলা পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন স্থানে সুপ্রা মাল্টি স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন। 

মুখ্যমন্ত্রী বলেন, বিগত কয়েক বছরে নানা পরিকাঠামোগত পরিকল্পনা রূপায়ণের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। ডিজিট্যাল স্বাস্থ্য পরিষেবা প্রদান, টেলিমেডিসিন, ট্রমা সেন্টার, অঙ্গ প্রতিস্থাপন সহ প্রতিটি বিভাগের চিকিৎসা পরিষেবার পরিধি বৃদ্ধি পেয়েছে। রাজ্যের প্রধান জিবিপি হাসপাতালের রোগীদের শয্যা সংখ্যা বৃদ্ধি করে বর্তমানে ১৪১৩টি করা হয়েছে। রাজধানী আগরতলার প্রধান হাসপাতালগুলির পাশাপাশি জেলা হাসপাতালগুলিতেও বর্তমানে রোগীদের শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে এবং উন্নত চিকিৎসা পরিষেবা বৃদ্ধি করা হয়েছে। ফলে রাজ্যে বর্তমানে রেফারেল রোগীর সংখ্যা অনেক হ্রাস পেয়েছে। 

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের রোগীদের উন্নত চিকিৎসা পরিকাঠামোর প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে হবে। বহিঃরাজ্য গিয়ে অর্থ ব্যয় করে চিকিৎসা গ্রহণের প্রবণতা আরো কমিয়ে আনতে হবে। রাজ্যেই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে। রাজ্যের ১০০ শয্যা বিশিষ্ট্য একটি নতুন চক্ষু হাসপাতাল গড়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, উন্নত চিকিৎসা পরিষেবার বৃদ্ধির পাশাপাশি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলি থেকে রোগীদের সাথে আসা আত্মীয় স্বজনদের নানা সুবিধার্থে জিবিপি হাসপাতালে একটি ভারত মাতা ক্যান্টিন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনায় বিশেষ সাফল্য অর্জন করেছে। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনায় বিভিন্ন রোগের স্ক্রিনিং করা হচ্ছে। তিনি বলেন, টিটিএএডিসি এলাকায় একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু, কিশোর ও কিশোরীদের সুস্থ রাখতে রাজ্যে টিকাকরণে ব্যাপক সফলতা এসেছে। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানেও ১০০ শতাংশ সফলতা এসেছে।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুপ্রা মাল্টি স্পেশালিষ্ট হাসপাতালের স্থপতি সুরেশ চন্দ্র দেবনাথ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সুপ্রা মাল্টি স্পেশালিষ্ট হাসপাতালের এম ডি ডা. রাজীব দেবনাথ। হাসপাতাল উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top