News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে সুইচ গেটের জলে ডুবে মৃত্যু দুই কলেজ পড়ুয়ার
Image

খোয়াইয়ে সুইচ গেটের জলে ডুবে মৃত্যু দুই কলেজ পড়ুয়ার

আগরতলা, ৯ আগস্ট: জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল দুই কলেজ পড়ুয়া যুবকের। রবিবার দুপুরে খোয়াই ধলাবিল এলাকার সুইচ গেট সংলগ্ন জলাশয়ে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত দুই যুবকের নাম মনদীপ পাল ও ভীষ্ম দাস চৌধুরী।
জানা গেছে, রবিবার দুপুর নাগাদ পাঁচ বন্ধু মিলে বেড়ানোর উদ্দেশ্যে খোয়াই ধলাবিলের সুইচ গেট সংলগ্ন এলাকায় যান। সেখানে কিছুক্ষণ আনন্দ করার পর মনদীপ পাল ও ভীষ্ম দাস চৌধুরী জলে নামেন। তবে জলের গভীরতা সম্পর্কে তাঁদের ধারণা ছিল না বলে জানা যায়। জলে নামার কিছুক্ষণের মধ্যেই তাঁরা গভীর জলে তলিয়ে যান।

ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে থাকা অন্য বন্ধুরা চিৎকার শুরু করেন এবং সাহায্যের জন্য স্থানীয় বাসিন্দাদের ডাকেন। খবর দেওয়া হয় দমকল বাহিনী ও পুলিশকে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। পরে জলে ডুবে থাকা দুই যুবককে উদ্ধার করা হয়।

এরই মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খোয়াই থানার পুলিশ। উদ্ধার হওয়া দুই যুবককে পুলিশের গাড়িতে করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে খোয়াই জুড়ে। ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের আবহ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top