News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুৎ পরিষেবার বেহাল দশার প্রতিবাদে মনুঘাটে জাতীয় সড়ক অবরোধ, বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
Image

বিদ্যুৎ পরিষেবার বেহাল দশার প্রতিবাদে মনুঘাটে জাতীয় সড়ক অবরোধ, বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আগরতলা, ৭ আগস্ট: বিদ্যুৎ পরিষেবার দীর্ঘদিনের দুরবস্থা, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে শুক্রবার বিক্ষোভে ফেটে পড়েন লংথারাইভ্যালি মহকুমার মনুঘাট এলাকার বাসিন্দারা। ক্ষুব্ধ মানুষ জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে বহু যাত্রী ও যানবাহন দীর্ঘক্ষণ আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হন।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় নিম্নমানের বিদ্যুৎ পরিষেবা, বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। একাধিকবার বিদ্যুৎ দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে তাঁদের দাবি।

প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিদ্যুৎ পরিষেবার দ্রুত উন্নয়নের দাবি জানানোর পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবিতেও সরব হন। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনাও শুরু হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল এবং জাতীয় সড়কে যান চলাচল আংশিকভাবে ব্যাহত ছিল।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top