News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রামীণ পানীয় জল পরিষেবা আরও শক্তিশালী করতে রাজ্যের নতুন  অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স নীতি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস
Image

গ্রামীণ পানীয় জল পরিষেবা আরও শক্তিশালী করতে রাজ্যের নতুন  অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স নীতি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশন-এর আওতায় গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে দীর্ঘমেয়াদি, নিরবচ্ছিন্ন ও আরও কার্যকর করতে রাজ্য সরকার প্রথমবারের মতো অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স নীতি চালু করেছে। এই নীতির মাধ্যমে গ্রামীণ এলাকায় নিরাপদ ও মানসম্মত পানীয় জল সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় স্তরেই ছোটখাটো সমস্যার দ্রুত সমাধানের ব্যবস্থা করা হয়েছে।

নতুন নীতি অনুযায়ী, প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজে গঠিত ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি পাইপলাইনের ছোটখাটো লিকেজ, ভালভ ও ট্যাপ মেরামত, মোটর পরিচালনা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অন্যান্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। ফলে স্থানীয় পর্যায়েই দ্রুত সমস্যার সমাধান সম্ভব হবে।

অন্যদিকে, জলশোধনাগার, আয়রন রিমুভাল প্ল্যান্ট , উদ্ভাবনী জল সরবরাহ প্রকল্প এবং বড় ধরনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব জনস্বাস্থ্য কারিগরি (পানীয় জল ও স্যানিটেশন) দপ্তর, ডিডাব্লিউএস-এর অধীনেই থাকবে।
দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী জল ব্যবহারকারীদের কাছ থেকে ব্যবহার ফি আদায় করা হবে। এই অর্থ সংশ্লিষ্ট প্রকল্পের বিদ্যুৎ বিল, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করা হবে, যাতে গ্রামীণ এলাকায় নিরবচ্ছিন্ন পানীয় জল পরিষেবা বজায় থাকে।
সাব্রুম ডিডাব্লিউএস সাব-ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দেবব্রত ত্রিপুরা জানান, নতুন এই  অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স নীতি শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজ এলাকায় কার্যকর করা হয়েছে। নগর পঞ্চায়েত এই নীতির আওতায় নেই। তবে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর দ্রুত হস্তক্ষেপ করে তা সমাধান করবে।

তিনি জানান, সাব্রুম মহকুমায় তিনটি আরডি ব্লক এবং একটি টিটিএএডিসি সাব-ডিভিশন জোনাল অফিস রয়েছে। এর মধ্যে সাতচাঁদ আরডি ব্লকে ৩৯টি গ্রাম পঞ্চায়েত, রূপাইছড়ি আরডি ব্লকে ১৮টি এডিসি ভিলেজ এবং পৌয়াংবাড়ী আরডি ব্লকে ৪টি গ্রাম পঞ্চায়েত ও ৩টি এডিসি ভিলেজ, অর্থাৎ মোট ৭টি স্থানীয় সংস্থা এই ব্যবস্থার আওতায় রয়েছে।

দেবব্রত ত্রিপুরা আশা প্রকাশ করে বলেন, নতুন অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স নীতি বাস্তবায়নের ফলে জনঅংশগ্রহণ বাড়বে, পরিষেবা আরও দ্রুত ও স্বচ্ছ হবে, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী ও টেকসই হয়ে উঠবে।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top