News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আরজিএম হাসপাতালে থার্মোমিটারের অভাব, ভোগান্তিতে জ্বরাক্রান্ত শিশুর পরিবার
Image

আরজিএম হাসপাতালে থার্মোমিটারের অভাব, ভোগান্তিতে জ্বরাক্রান্ত শিশুর পরিবার

কৈলাসহর, ৬ আগস্ট: কৈলাসহরের আরজিএম মহকুমা হাসপাতালে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবার অভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ, হাসপাতালের কাছে থার্মোমিটার না থাকায় জ্বরাক্রান্ত ১১ মাসের এক শিশুর জ্বর মাপতে গভীর রাতে পরিবারের সদস্যদের বাইরে থেকে থার্মোমিটার কিনে আনতে হয়েছে।

জানা গেছে, চন্ডীপুর বিধানসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিপ্রা সুক্লবৈদ্য তাঁর ১১ মাসের জ্বরাক্রান্ত নাতিকে চিকিৎসার জন্য আরজিএম মহকুমা হাসপাতালে ভর্তি করান। পরিবারের অভিযোগ, শিশুটির জ্বর পরীক্ষা করতে গিয়ে হাসপাতালের কর্মীরা জানান, সেখানে কোনো থার্মোমিটার নেই। বাধ্য হয়ে রাত প্রায় ১টার সময় পরিবারের সদস্যরা বাইরে থেকে একটি থার্মোমিটার কিনে আনেন। পরে সেই থার্মোমিটার দিয়েই শিশুটির জ্বর মাপা হয়।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরিবারের সদস্যরা বলেন, একটি সরকারি হাসপাতালে যদি একটি সাধারণ থার্মোমিটারও না থাকে, তাহলে সাধারণ মানুষ কীভাবে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পাবেন।

ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে সরকারি হাসপাতালগুলিতে ন্যূনতম চিকিৎসা সরঞ্জাম ও পরিষেবা নিশ্চিত করতে স্বাস্থ্য দপ্তর দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।

Releated Posts

মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন বৃদ্ধ জনজাতি দম্পতির, পরের জমিতে কাজ করেই চলছে সংসার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, চোখের দৃষ্টিশক্তিও অনেকটাই কমে গিয়েছে। তবুও অভাবের তাড়নায় আজও পরের…

ByByReshmi Debnath Sep 20, 2026

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top