News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের
Image

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার। তাঁর দাবি, যাদের জনগণ আস্থা রেখে নির্বাচিত করেছিলেন, তারাই এখন সেই বিশ্বাসের মর্যাদা রাখছেন না।

এদিন মানিক সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, এডিসির ২৪টি আসন নিয়ে তিপরা মথা ক্ষমতায় আসে। কিন্তু ভোট সাঙ্গ হওয়ার পরেও এখনও কোনও কার্যকরী কমিটি তৈরি করতে পারল না মথা। এমনকি, কোনো উন্নয়নমূলক কর্মসূচি ঘোষণা করেনি তিপরা মথা।

তিনি আরও অভিযোগ করেন, এডিসি বর্তমানে একাধিক সমস্যায় জর্জরিত। তাঁর দাবি, এলাকায় কর্মসংস্থানের অভাব, বেকারত্ব এবং আর্থিক সংকট বাড়ছে। এমনকি অভাব-অনটনের কারণে চরম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তাঁর অভিযোগ, তিপরা মথা রাজ্যের বড় অংশের তরুণ-তরুণীদের বিভ্রান্ত করছে। তাঁর বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যেই যুব সমাজকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা চলছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগের বিষয়।

মানিক সরকার আরও বলেন, মানুষের স্বার্থ রক্ষা ও উন্নয়নের রাজনীতি থেকে সরে গিয়ে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। তিনি জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Releated Posts

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top