News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক
Image

নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক

আগরতলা, ৬ আগস্ট: হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হল এক ব্যক্তি। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিছনে নির্মাণ কাজ চলছিল। এর আগেও ওই নির্মাণস্থল থেকে বেশ কিছু সামগ্রী চুরির ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার নির্মাণ কাজের জায়গায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কয়েকজন স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি মোটরসহ বেশ কিছু মূল্যবান নির্মাণ সামগ্রী উদ্ধার করা হয়।

পরবর্তীতে খবর দেওয়া হলে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন বৃদ্ধ জনজাতি দম্পতির, পরের জমিতে কাজ করেই চলছে সংসার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, চোখের দৃষ্টিশক্তিও অনেকটাই কমে গিয়েছে। তবুও অভাবের তাড়নায় আজও পরের…

ByByReshmi Debnath Sep 20, 2026

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top