News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে একাধিক পদক্ষেপ, সাংবাদিক সম্মেলনে জেলাশাসক
Image

জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে একাধিক পদক্ষেপ, সাংবাদিক সম্মেলনে জেলাশাসক

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করে তুলতে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বুধবার ধর্মনগর জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও) ডা. দীপক হালদার এবং জেলা হাসপাতালের মেডিক্যাল সুপার (এমএস) ডা. ভাস্কর দাস।

জেলাশাসক চাঁদনী চন্দ্রন জানান, রোগীদের উন্নত, মানসম্মত ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন ধারাবাহিকভাবে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করছে। হাসপাতালের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং সার্বিক ব্যবস্থাপনা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। হাসপাতালের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও জানান, গত ৫ আগস্ট থেকে চালু হওয়া ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-এ ভর্তি হওয়া প্রথম রোগী সফল চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই ইউনিটে বছরের ৩৬৫ দিন, ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

হাসপাতালের পরিষেবার মান আরও উন্নত করতে এক্স-রে, ইসিজি-সহ কয়েকটি নির্দিষ্ট পরীক্ষার জন্য নামমাত্র ব্যবহারমূল্য নির্ধারণের পরিকল্পনার কথাও জানান জেলাশাসক। তবে বিপিএল, অন্ত্যোদয় এবং অন্যান্য সরকারি সুবিধাভোগীদের জন্য এসব পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে বলে তিনি স্পষ্ট করেন। এছাড়া জেলা হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসা পরিষেবার সম্প্রসারণ এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিকও সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয়।

Releated Posts

মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন বৃদ্ধ জনজাতি দম্পতির, পরের জমিতে কাজ করেই চলছে সংসার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, চোখের দৃষ্টিশক্তিও অনেকটাই কমে গিয়েছে। তবুও অভাবের তাড়নায় আজও পরের…

ByByReshmi Debnath Sep 20, 2026

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top