News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্কে ছাদের অংশ ভেঙে আহত মহিলা ও শিশু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Image

ধর্মনগরে ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্কে ছাদের অংশ ভেঙে আহত মহিলা ও শিশু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগরে ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্কের একটি শাখায় সোমবার দুপুরে ছাদের একটি অংশ ভেঙে পড়ে এক মহিলা গ্রাহক ও একটি শিশু আহত হন। তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানা গেলেও ঘটনায় ব্যাঙ্ক চত্বরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, লেনদেন চলাকালীন হঠাৎ ছাদের অংশ ভেঙে পড়লে উপস্থিত গ্রাহক ও কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে ভবনের মালিক ঘটনাস্থলে পৌঁছান। তবে আহতদের অভিযোগ, তিনি ঘটনাটিকে গুরুত্ব না দিয়ে উপস্থিত কয়েকজনকে হুমকি দেন এবং আহতদের তেমন কিছু হয়নি বলেও মন্তব্য করেন।

ব্যাঙ্কের এক আধিকারিক জানান, ভবনের ছাদ সংস্কারের জন্য মালিকপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁর দাবি, ভবনটি পুরনো হলেও শুধুমাত্র বাইরের অংশে রং করা হয়েছিল; ছাদের ভেতরের দুর্বল অংশ বা ফাটল চিহ্নিত করে মেরামত করা হয়নি।

ঘটনার পর ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের দাবি, ভবনটির অবস্থা প্রকৌশলীদের দিয়ে দ্রুত পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। ভবনটি ঝুঁকিপূর্ণ হলে সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণেরও দাবি উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রয়েছে সাধারণ মানুষের।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top