News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র
Image

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী বাস্তুকারের কাছে ডেপুটেশন প্রদান করল এআইডিডব্লিউএ -র পূর্ব আগরতলা অঞ্চল কমিটি।

এদিন সংগঠনের একটি প্রতিনিধি দল ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর কার্যালয়ে গিয়ে সহকারী বাস্তুকারের হাতে স্মারকলিপি তুলে দেয়। ডেপুটেশনে শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলা পানীয় জলের সংকট এবং ক্ষতিগ্রস্ত জল সরবরাহ ব্যবস্থার বিষয়টি তুলে ধরা হয়।

ডেপুটেশনের পর সংগঠনের এক প্রতিনিধি সংবাদমাধ্যমকে জানান, “জলের অপর নাম জীবন। অথচ বর্তমানে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহে চরম সমস্যা দেখা দিয়েছে। বহু জায়গায় পাইপলাইন ভেঙে পড়ে রয়েছে, আবার অনেক এলাকায় ‘অটল জলধারা’ প্রকল্পের পাইপলাইন বসানো হলেও এখনও নিয়মিত জল সরবরাহ শুরু হয়নি।”

তাঁর দাবি, ধলেশ্বরসহ আগরতলা শহরের একাধিক এলাকায় একই ধরনের সমস্যা দীর্ঘদিন ধরে চললেও স্থায়ী সমাধান হচ্ছে না। ফলে সাধারণ মানুষকে প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পাইপলাইন দ্রুত মেরামত, যেখানে এখনও জল সরবরাহ শুরু হয়নি সেখানে অবিলম্বে পরিষেবা চালু করা এবং শহরের পানীয় জলের সমস্যা স্থায়ীভাবে সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্নীতির অভিযোগে রাজ্যজুড়ে সপ্তাহব্যাপী ধর্না-গণঅবস্থানের ঘোষণা প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: এডিসি প্রশাসন ও রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আগামী ৫ আগস্ট থেকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

Leave a Reply

Scroll to Top