News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্নীতির অভিযোগে রাজ্যজুড়ে সপ্তাহব্যাপী ধর্না-গণঅবস্থানের ঘোষণা প্রদেশ কংগ্রেসের
Image

দুর্নীতির অভিযোগে রাজ্যজুড়ে সপ্তাহব্যাপী ধর্না-গণঅবস্থানের ঘোষণা প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: এডিসি প্রশাসন ও রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আগামী ৫ আগস্ট থেকে সপ্তাহব্যাপী রাজ্যজুড়ে তিন ঘণ্টার ধর্না ও গণঅবস্থান কর্মসূচির ঘোষণা করেছে প্রদেশ কংগ্রেস। একই সঙ্গে রাজ্য সরকার বিভিন্ন খাতে কত অর্থ ব্যয় করেছে, তার বিস্তারিত শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছে দল।

সোমবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি জানান, জেলা সদর, মহকুমা সদর এবং বিভিন্ন জনবহুল এলাকায় এই ধর্না ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে।

প্রবীর চক্রবর্তী বলেন, সরকার যদি শ্বেতপত্র প্রকাশ না করে, তাহলে প্রদেশ কংগ্রেস নিজস্বভাবে একটি ‘চার্জশিট’ প্রকাশ করবে। সেই চার্জশিট জনসাধারণের সামনে তুলে ধরা হবে এবং উত্থাপিত অভিযোগগুলির জবাব দিতে সরকারকে বাধ্য করা হবে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত কয়েক বছরে রাজ্যে সরকারি তহবিলের অপব্যবহার, জনকল্যাণমূলক প্রকল্পে আর্থিক অনিয়ম এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির একাধিক অভিযোগ সামনে এসেছে। দলের দাবি, ভারতের মহাহিসাব নিরীক্ষক -এর বিভিন্ন প্রতিবেদনে সরকারি অর্থ ব্যয়ের অসঙ্গতি, হিসাব সংক্রান্ত গরমিল এবং আর্থিক অনিয়মের বিষয় উঠে এলেও সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

প্রদেশ কংগ্রেস আরও অভিযোগ করে, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, প্রশাসন ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ বাড়ছে। পাশাপাশি মাদক পাচার, ভূমি সংক্রান্ত অনিয়ম এবং সরকারি জমি নিয়ে দুর্নীতির অভিযোগে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানায় দল।
দলের নেতাদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন এলাকায় সরকারি ও ব্যক্তিগত জমি জালিয়াতির মাধ্যমে দখল ও হস্তান্তরের ঘটনা ঘটলেও প্রকৃত দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এডিসি এলাকায় আইনগতভাবে হস্তান্তরযোগ্য নয় এমন জমি কীভাবে অন্যদের কাছে পৌঁছেছে, সেই বিষয়েও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, প্রদেশ এসসি কংগ্রেসের চেয়ারম্যান নীরঞ্জন দাস, কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান অশোক বৈশ্য, ওবিসি কংগ্রেসের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ এবং অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top