News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা
Image

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে কেন্দ্র করে বিশালগড় থানার পুলিশ এবং অটোচালকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বিশালগড় থানার পুলিশ লেম্বুতুলি এলাকায় যানবাহনে নিষিদ্ধ গ্লাস ফিল্ম ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানের সময় একাধিক অটোরিকশা থামিয়ে গ্লাস ফিল্ম ব্যবহারের অভিযোগে আইন অনুযায়ী জরিমানা করা হয়।

এরপরই কয়েকজন অটোচালক প্রতিবাদে সরব হন। তাঁদের অভিযোগ, শুধুমাত্র অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে একই নিয়ম সব ধরনের যানবাহনের ক্ষেত্রেই সমানভাবে প্রয়োগ করা উচিত। তাঁদের দাবি, পুলিশ বিভাগের গাড়িসহ যে সমস্ত যানবাহনে গ্লাস ফিল্ম রয়েছে, সেগুলির বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের দাবি বড় বড় গাড়ি গুলিতে এই গ্লাস পেপার ব্যবহার করা হয়, কিন্তু তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হয় না। এই প্রশ্ন তুলেই সরব হন অটোচালকেরা।

অটোচালকদের বক্তব্য, আইন প্রয়োগে কোনো বৈষম্য থাকা উচিত নয়। সকলের ক্ষেত্রে সমানভাবে ট্রাফিক আইন কার্যকর করা হলে সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top