News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের
Image

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার ত্রিপুরা বিএসএফ ফ্রন্টিয়ার জাতীয় মহিলা কমিশনের সহযোগিতায় এক বিশেষ সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন করে।

ফটিকছড়ার ৪২ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকর। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। পরে অতিথিকে সংবর্ধনা জানানো হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন ত্রিপুরা বিএসএফ ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক (আইজি) প্রিন্সি রানি। কর্মশালায় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন মানবপাচার প্রতিরোধে বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। এরপর কমিশনের বিশেষজ্ঞরা দুটি কারিগরি অধিবেশনে মানবপাচার সংক্রান্ত আইনি কাঠামো, পাচারের শিকার ব্যক্তিদের শনাক্তকরণ, উদ্ধার ও পুনর্বাসন, তদন্ত প্রক্রিয়া, আন্তঃসংস্থার সমন্বয় এবং মানবপাচার মোকাবিলায় কার্যকর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কারিগরি অধিবেশন শেষে একটি উন্মুক্ত আলোচনা পর্বের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী বিএসএফ সদস্যরা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। এই কর্মশালায় ত্রিপুরা বিএসএফ ফ্রন্টিয়ারের বিভিন্ন সেক্টর ও ইউনিটের ৩০০-রও বেশি জওয়ান অংশগ্রহণ করেন।

বিএসএফ সূত্রে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় মানবপাচার প্রতিরোধে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top