News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটি জেলা হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবিতে মেডিকেল সুপারের সঙ্গে কংগ্রেস প্রতিনিধি দলের সাক্ষাৎ
Image

ঊনকোটি জেলা হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবিতে মেডিকেল সুপারের সঙ্গে কংগ্রেস প্রতিনিধি দলের সাক্ষাৎ

কৈলাসহর, ৩০ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং জনস্বার্থে একাধিক দাবি তুলে ধরে হাসপাতালের মেডিকেল সুপার ডা. রোহন পালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ঊনকোটি জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল।

সাক্ষাতে প্রতিনিধি দল হাসপাতালের ওষুধ সরবরাহ নিশ্চিত করতে এসএনআইকিউ-এর সময়সীমা বৃদ্ধি, দ্রুত আইসিইউ পরিষেবা চালু, স্বেচ্ছায় রক্তদানকারীদের জন্য প্রচলিত জলযোগ ব্যবস্থার পরিবর্তে নির্ধারিত অর্থ সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের ব্যবস্থা, রোগী পরিষেবার সামগ্রিক মানোন্নয়নসহ একাধিক জনস্বার্থমূলক বিষয় তুলে ধরেন।

আলোচনায় মেডিকেল সুপার ডা. রোহন পাল জানান, হাসপাতালের ওষুধ সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করতে এসএনআইকিউ-এর সময়সীমা বৃদ্ধির প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এছাড়াও স্বেচ্ছায় রক্তদাতাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদানের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।

প্রতিনিধি দলের উত্থাপিত অন্যান্য দাবিগুলিও গুরুত্ব সহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন মেডিকেল সুপার। কংগ্রেস প্রতিনিধি দল আশা প্রকাশ করে, এই উদ্যোগগুলি বাস্তবায়িত হলে ঊনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top