News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন
Image

রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন

আগরতলা, ২৯ জুলাই: বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার রামনগর এলাকায় যুব মিছিলের আয়োজন করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর রামনগর লোকাল কমিটি। কের চৌমুহনী থেকে শুরু হওয়া মিছিলটি রামনগর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কের চৌমুহনীতেই শেষ হয়।

ডিওয়াইএফআই-এর দাবি, দীর্ঘ প্রায় আট বছর পর রামনগর এলাকায় সংগঠনের উদ্যোগে এই যুব মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ক্ষুণ্ন হওয়া, যুব সমাজের মধ্যে নেশার প্রসার, কর্মসংস্থানের সংকট, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা, বেহাল সড়ক পরিকাঠামো এবং স্মার্ট সিটি প্রকল্পের নামে সাধারণ মানুষের দুর্ভোগের অভিযোগ তুলে ধরা হয়। এসব ইস্যুতে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান সংগঠনের নেতারা।

মিছিলে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই রামনগর লোকাল কমিটির সম্পাদক নীলোত্তম মজুমদার এবং সভাপতি সুমন দেব। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদর বিভাগীয় সম্পাদক জয়দীপ রাউথ, বিভাগীয় সভাপতি প্রসেনজিৎ দেব, যুব নেতা শিবু সূত্রধর, জয়দীপ কর, দিলওয়ার হোসেন, শুভাশিস গাঙ্গুলী, গৌতম চক্রবর্তী এবং গৌড় কুমার ভট্টাচার্য-সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলকে কেন্দ্র করে এলাকায় যুব কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

Releated Posts

১৮ ভিলেজ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তিপ্রা মথার, ৫ ভিসির ২৫ আসনে ২৮ সেপ্টেম্বর ভোট

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রায় এক দশক পর সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকায় ভিলেজ কমিটি…

ByByNews Desk Sep 12, 2026

আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ সোনামুড়ায় গ্রেফতার দুই যুবক

সোনামুড়া, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরা পুলিশের সঙ্গে বিএসএফের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার…

ByByNews Desk Sep 12, 2026

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top