News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উনকোটির উন্নয়নে প্রশাসনকে আরও গতিশীল করার নির্দেশ অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরীর
Image

উনকোটির উন্নয়নে প্রশাসনকে আরও গতিশীল করার নির্দেশ অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরীর

কৈলাসহর, ২৯ জুলাই: উনকোটি জেলার অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার কৈলাশহর সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলার প্রথম প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বৈঠকে জেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল, পরিকল্পিত ও জনমুখী করে তোলার লক্ষ্যে বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়।

বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পানীয় জল, সড়ক, বিদ্যুৎ, জনসেবা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জনস্বার্থে গৃহীত প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ে, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান বজায় রেখে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন অভিভাবক মন্ত্রী।
এছাড়াও, উনকোটি জেলার ঐতিহাসিক, ধর্মীয় ও প্রাকৃতিক পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটনভিত্তিক কর্মসংস্থান বৃদ্ধি, আধুনিক পরিবহন ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষিপণ্য ও স্থানীয় উৎপাদনের মূল্য সংযোজনের লক্ষ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসারের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এসব উদ্যোগের মাধ্যমে জেলার গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠক শেষে সুশান্ত চৌধুরী বলেন, জেলার প্রতিটি মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া, প্রতিটি পরিবারকে উন্নয়নের মূলধারায় যুক্ত করা এবং যুবসমাজের জন্য কর্মসংস্থান ও আত্মনির্ভরতার নতুন সুযোগ সৃষ্টি করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার দিকনির্দেশনায় উনকোটি জেলাকে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

Releated Posts

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top