News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠক, এক দিবসীয় সফরে খোয়াই জেলা সভাপতি
Image

তেলিয়ামুড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠক, এক দিবসীয় সফরে খোয়াই জেলা সভাপতি

তেলিয়ামুড়া, ২৩ জুলাই: ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির নির্দেশক্রমে এক দিবসীয় প্রবাস কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে সফরে আসেন খোয়াই জেলা বিজেপির নবনিযুক্ত সভাপতি সমীর কুমার দাস। তাঁর সফর উপলক্ষে ২৮ তেলিয়ামুড়া বিজেপি মণ্ডলের উদ্যোগে অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে তেলিয়ামুড়া বিধানসভা এলাকার বিভিন্ন স্তরের দলীয় পদাধিকারী, জনপ্রতিনিধি ও কর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বুথস্তর থেকে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় সূত্রে জানা যায়, তৃণমূল স্তরে সংগঠনকে আরও সুসংগঠিত ও সক্রিয় করে তোলাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই জেলা বিজেপির সভাপতি সমীর কুমার দাস দলীয় কর্মীদের সাংগঠনিক ঐক্য বজায় রাখা, নিয়মিত জনসংযোগ বৃদ্ধি এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও দলের আদর্শ সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান। তিনি আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়, খোয়াই জেলা বিজেপির সহ-সভাপতি নিতীন কুমার সাহা, তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্যসহ জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতা এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক।
বৈঠকের শেষে আগামী দিনে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে একাধিক দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি বুথে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনসংযোগ কর্মসূচি জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

Releated Posts

চিকিৎসকদের গাফিলতির অভিযোগে ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও আইনজীবীদের

কৈলাসহর, ২৩ জুলাই: ঊনকোটি জেলা আদালতের আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন জেলার…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

জরাজীর্ণ মাটির ঘরে দিন কাটছে মালতী দেববর্মার, মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার অভিযোগ

আগরতলা, ২৩ জুলাই: জরাজীর্ণ মাটির কুঁড়েঘরেই দিন কাটছে মান্দাই ব্লকের ধনইপাড়া এলাকার বাসিন্দা মালতী দেববর্মা ও তাঁর পরিবারের।…

ByByReshmi Debnath Jul 23, 2026

শিক্ষকদের দেরিতে স্কুলে আসা ও পাঠদানে গাফিলতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা

আগরতলা, ২৩ জুলাই: চড়িলাম বিদ্যালয় পরিদর্শক এলাকার অন্তর্গত আড়ালিয়া হাই স্কুলে শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম, দেরিতে বিদ্যালয়ে উপস্থিত হওয়া…

ByByReshmi Debnath Jul 23, 2026

৬ দফা দাবিতে শোভাপুর গ্রাম পঞ্চায়েতে সিপিআইএমের ডেপুটেশন

কাঠালিয়া, ২৩ জুলাই: বিভিন্ন জনস্বার্থমূলক দাবি নিয়ে শোভাপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন প্রদান করল সিপিআইএমের রবীন্দ্রনগর অঞ্চল কমিটি। বৃহস্পতিবার…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

সোনামুড়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার প্রায় ৩০ কেজি গাঁজা, বাজারমূল্য প্রায় ৫.৯০ লক্ষ টাকা

আগরতলা, ২৩ জুলাই: মাদক পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের বড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ। সিপাহিজলা জেলার সোনামুড়া থানার…

ByByReshmi Debnath Jul 23, 2026

বেঙ্গালুরু যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ যুবক, ছাওমনু থানায় নিখোঁজ ডায়েরি

আগরতলা, ২৩ জুলাই: কাজের উদ্দেশ্যে বেঙ্গালুরু যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন ধলাই জেলার ছাওমনু এলাকার এক যুবক।…

ByByReshmi Debnath Jul 23, 2026

জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে ঊনকোটি জেলা কংগ্রেসের পথ অবরোধ

কৈলাসহর,২৩ জুলাই : রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং যান চলাচলে চরম দুর্ভোগের প্রতিবাদে বৃহস্পতিবার পথ অবরোধ…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভের প্রতিবাদে সংসদ ভবন প্রাঙ্গণে বিজেপি সাংসদদের বিক্ষোভ মিছিলে অংশ নিলেন সাংসদ রাজীব

আগরতলা, ২৩ জুলাই: নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 23, 2026

দু’বছরের বকেয়া বিল পরিশোধের দাবিতে টিএসইসিএলের এমডির দ্বারস্থ ঠিকাদার সমিতি

আগরতলা, ২৩ জুলাই: দীর্ঘদিন ধরে বকেয়া বিল পরিশোধ না হওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

Leave a Reply

Scroll to Top