News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নতুন শ্রমকোড বাস্তবায়নে ত্রিপুরায় প্রথম তিন দিনের কর্মশালা, অংশ নিলেন বিভিন্ন রাজ্যের বিশেষজ্ঞরা
Image

নতুন শ্রমকোড বাস্তবায়নে ত্রিপুরায় প্রথম তিন দিনের কর্মশালা, অংশ নিলেন বিভিন্ন রাজ্যের বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: কেন্দ্রীয় সরকারের প্রণীত নতুন শ্রমকোড কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ত্রিপুরায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। আগরতলার সোনারতরী গেস্ট হাউসে আয়োজিত এই কর্মশালায় রাজ্যের শ্রম দফতরের আধিকারিকদের নতুন শ্রমকোড সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এই কর্মশালায় মিজোরাম, মণিপুর-সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে শ্রম আইন বিশেষজ্ঞ ও অভিজ্ঞ প্রশিক্ষকরা অংশগ্রহণ করেছেন। নতুন শ্রমকোডের বিভিন্ন দিক, আইনগত পরিবর্তন, বাস্তব প্রয়োগ এবং শ্রমিকদের কল্যাণে এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

রাজ্য শ্রম দফতরের যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস জানান, কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমকোড বাস্তবায়নের ক্ষেত্রে দফতরের
আধিকারিকদের দক্ষতা বৃদ্ধি করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য। প্রশিক্ষণের মাধ্যমে আধিকারিকরা নতুন আইনের বিভিন্ন দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন, যা ভবিষ্যতে শ্রমিকদের সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধান করতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং শ্রম আইন বাস্তবায়নে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনে নতুন শ্রমকোডের বিধান অনুযায়ী শ্রমিকদের স্বার্থে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে এই কর্মশালা আধিকারিকদের সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটের আগে চণ্ডীপুরে জোরকদমে মনোনয়ন জমা, নজরে চার এডিসি ভিলেজ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লকে শুরু হয়েছে বিভিন্ন…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

প্রতিবন্ধীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে সরব মানিক সরকার, আন্দোলন জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: প্রতিবন্ধীদের অধিকার ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলন আরও জোরদার করার…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঘিলাতলীতে জলিল রহমান হত্যাকাণ্ডে সরব কৃষক সভা, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার ঘিলাতলীর বাঘবেড় গ্রামে সারা ভারত কৃষক সভার সদস্য জলিল রহমানের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

ঊনকোটিতে প্রসূতি ও গর্ভস্থ শিশুর মৃত্যু, স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠল প্রশ্ন

কৈলাসহর, ৬ সেপ্টেম্বর: ঊনকোটি জেলায় প্রসূতি ও তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top