News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দিল্লির ঘটনাকে কেন্দ্র করে আগরতলায় বিজেপির বিক্ষোভ মিছিল, কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রদেশ সভাপতির
Image

দিল্লির ঘটনাকে কেন্দ্র করে আগরতলায় বিজেপির বিক্ষোভ মিছিল, কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রদেশ সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: নয়াদিল্লিতে  কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির প্রতিবাদে বুধবার আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করল প্রদেশ বিজেপি। মিছিলকে কেন্দ্র করে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী এলাকায় কংগ্রেস ভবনের সামনে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

বুধবার বিকেলে প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে মিছিলটি পোস্ট অফিস চৌমুহনী এলাকায় প্রদেশ কংগ্রেস ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ-সহ দলের একাধিক নেতা ও কর্মী।
কংগ্রেস ভবনের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় অভিযোগ করেন, দিল্লিতে ছাত্র আন্দোলনের ঘটনাকে সামনে রেখে কংগ্রেস রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। তাঁর দাবি, আন্দোলনরত ছাত্রছাত্রীরা যে বিষয়গুলি নিয়ে আন্দোলন করছেন, সেই মূল দাবিগুলি নিয়ে কংগ্রেসের কোনো বক্তব্য নেই। বরং বিজেপি এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার চালানো হচ্ছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রীয়াংকা ভদ্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে যেভাবে ধর্না করেছে তা অত্যন্ত নোংরা রাজনীতি বলে জানান তিনি।

তিনি আরও দাবি করেন, দেশের অধিকাংশ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি আস্থা রাখছেন। পাশাপাশি রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে তিনি অভিযোগ করেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে দেশ-বিদেশে কেন্দ্র সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এই ধরনের রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সবসময় সোচ্চার থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে কংগ্রেস ভবনের সামনে পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। যদিও বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top