News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় ডিওয়াইএফআই-এর ৫ম বিভাগীয় সম্মেলন, বেকারত্ব ও নেশার প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা বিরোধী শিবিরের
Image

তেলিয়ামুড়ায় ডিওয়াইএফআই-এর ৫ম বিভাগীয় সম্মেলন, বেকারত্ব ও নেশার প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা বিরোধী শিবিরের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ জুলাই: ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই)-এর ৫ম তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন রবিবার তেলিয়ামুড়া টাউন হল তথা চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই শহরে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচির আবহ তৈরি হয়।
সম্মেলনের সূচনায় সকাল প্রায় ১০টা নাগাদ তেলিয়ামুড়া শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারী ডিওয়াইএফআই-এর নেতা-কর্মীরা বেকারত্ব বৃদ্ধি, রাজ্যে নেশার বিস্তার-সহ বিভিন্ন জনস্বার্থের ইস্যু তুলে ধরে বর্তমান সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। পরে মিছিলটি চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে এসে শেষ হয় এবং সেখানে মূল সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়।

সম্মেলনের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওয়াইএফআই-এর ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব, কেন্দ্রীয় কমিটির সদস্যা মল্লিকা শীল-সহ সংগঠনের অন্যান্য রাজ্য ও বিভাগীয় নেতৃবৃন্দ। আয়োজকদের দাবি, এবারের সম্মেলনে মোট ৩১৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে রাজ্যে বেকারত্ব ও নেশার প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। যুব সমাজের স্বার্থ রক্ষায় গণআন্দোলন ও সাংগঠনিক কর্মসূচিকে আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

ডিওয়াইএফআই-এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক তাঁর বক্তব্যে অভিযোগ করেন, দেশে বর্তমানে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং সংবিধানের মূল চেতনা পরিবর্তনের চেষ্টা চলছে। তাঁর দাবি, এর ফলে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক অধিকার রক্ষার লক্ষ্যে ডিওয়াইএফআই ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবে। সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক সম্প্রসারণ এবং আগামী দিনের আন্দোলনের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

Releated Posts

ধর্মনগর জেলা হাসপাতালে একের পর এক অভিযোগ, প্রশ্নের মুখে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো

ধর্মনগর, ২০ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসায় স্বাস্থ্য পরিষেবার মান…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সব গ্রামকে স্বনির্ভর করে তোলার জন্য সরকার কাজ করছে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্যের প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সব গ্রামকে…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি, সরব ‘আমরা বাঙালী’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার বিচারবিভাগীয় তদন্তের…

ByByReshmi Debnath Jul 21, 2026

জাতীয় সড়ক সংস্কারের দাবিতে নবীনছড়ায় অবরোধ, ২-৩ ঘণ্টা যান চলাচল বন্ধের পর প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, পেঁচারথল, ২০ জুলাই: জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে উত্তর ত্রিপুরা জেলার পেঁচারথল থানাধীন নবীনছড়া এলাকায় সোমবার…

ByByReshmi Debnath Jul 21, 2026

Leave a Reply

Scroll to Top