News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগ, কৈলাসহর মহিলা থানায় যুবতীর বিরুদ্ধে লিখিত অভিযোগ বজরং দলের
Image

সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগ, কৈলাসহর মহিলা থানায় যুবতীর বিরুদ্ধে লিখিত অভিযোগ বজরং দলের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ জুলাই: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী এবং সনাতন ধর্ম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তুলে কৈলাসহরের এক যুবতীর বিরুদ্ধে মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বজরং দল। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে চর্চা শুরু হয়েছে।
অভিযোগ অনুযায়ী, কৈলাসহর পুরপরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৌ শীল নামে এক যুবতী গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট করছেন। পাশাপাশি হিন্দু ধর্ম ও ধর্মীয় বিশ্বাসকে আঘাত করে একাধিক মন্তব্যও করেছেন বলে অভিযোগ বজরং দলের।

সংগঠনের অভিযোগ, ওই যুবতী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে হিন্দু ধর্ম ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। এছাড়াও ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেওয়া ব্যক্তিদের নিয়েও কটাক্ষ করা হয়েছে এবং ভগবান শ্রী রাম ও গো-মাতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে দাবি সংগঠনের।

এই অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে বজরং দলের সদস্যরা কৈলাসহর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। তাঁদের দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রযোজ্য আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
বজরং দলের সদস্য প্রীতম আচার্য বলেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ অত্যন্ত গুরুতর। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

Releated Posts

বিনা পারিশ্রমিকে ধান লোডিংয়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন বিশালগড় খাদ্য গুদামের শ্রমিকরা

বিশালগড়, ২১ জুলাই : বিনা পারিশ্রমিকে শ্রমিকদের দিয়ে কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধান ট্রাকে লোডিং করানোর অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ধর্মনগরে যুবক অপহরণ ও মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

আগরতলা, ২১ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর তদন্তে গঠিত হচ্ছে উচ্চপদস্থ পুলিশ কমিটি : ভারপ্রাপ্ত ডিজিপি

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশেষ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

মাত্র ১৫ দিনের মধ্যেই ভাঙল সংস্কার করা রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগে প্রশ্নের মুখে পূর্ত দপ্তর

ধর্মনগর, ২১ জুলাই:  সরকারি অর্থে সংস্কার করা রাস্তা মাত্র ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে পড়ায় নিম্নমানের কাজের…

ByByReshmi Debnath Jul 21, 2026

Leave a Reply

Scroll to Top