News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ’— ওএনজিসি শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলনে সিআইটিইউ
Image

অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ’— ওএনজিসি শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলনে সিআইটিইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:
ত্রিপুরা ওএনজিসি শ্রমিক ইউনিয়নের ১৭তম রাজ্য সম্মেলন রবিবার আগরতলার অফিস লেনস্থিত সিআইটিইউ রাজ্য দপ্তরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজ্যের ১৩টি মহকুমা থেকে মোট ৬৯ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। শ্রমিকদের অধিকার রক্ষা, রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ এবং নতুন শ্রম কোডের বিরোধিতাসহ বিভিন্ন বিষয় সম্মেলনে উঠে আসে।

সম্মেলনের সূচনায় সিআইটিইউ-এর রাজ্য সম্পাদক তপন দাস সংগঠনের পতাকা উত্তোলন করেন। পরে শহিদদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করা হয়। সভাপতিমণ্ডলীতে ছিলেন দিলীপ বর্মন, উজ্জয়ন্ত আর্য ও বিনয়কৃষ্ণ নোয়াতিয়া। সম্মেলনে শোকপ্রস্তাবও গৃহীত হয়। সম্মেলনের উদ্বোধন করে সিআইটিইউ-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সাধন বসু অভিযোগ করেন, কেন্দ্র ও রাজ্যের নীতির ফলে শ্রমজীবী মানুষের সমস্যা ক্রমশ বাড়ছে। তাঁর দাবি, নতুন শ্রম কোড কার্যকর হলে শ্রমিকদের দীর্ঘদিনের বহু অধিকার ক্ষুণ্ন হবে। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউ-এর রাজ্য সম্পাদক তপন দাস অভিযোগ করেন, কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার শ্রমিক-বিরোধী নীতি গ্রহণ করেছে। তাঁর দাবি, রাষ্ট্রায়ত্ত শিল্পে ধারাবাহিকভাবে বেসরকারিকরণ চলছে, শ্রম আইন দুর্বল করা হচ্ছে এবং নতুন শ্রম কোডের মাধ্যমে সংগঠন গঠন, আন্দোলন ও ধর্মঘটের অধিকার খর্ব করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি মূল্যবৃদ্ধি, বিদ্যুতের বিল বৃদ্ধি এবং কর্মসংস্থান নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি।

সম্মেলনে বিদায়ী সম্পাদক তাপস গুপ্ত সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনের উপর ১১ জন প্রতিনিধি আলোচনায় অংশ নেন। সম্মেলনের শেষে ২৯ সদস্যের নতুন রাজ্য কমিটি এবং ১১ সদস্যের সম্পাদকমণ্ডলী গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন তাপস গুপ্ত এবং সম্পাদক নির্বাচিত হন দিলীপ বর্মন। সম্মেলনে উপস্থিত নেতারা আগামী ১০ আগস্ট সিআইটিইউ ঘোষিত ‘জেল ভরো’ আন্দোলনে শ্রমিক ও সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান।

Releated Posts

বিনা পারিশ্রমিকে ধান লোডিংয়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন বিশালগড় খাদ্য গুদামের শ্রমিকরা

বিশালগড়, ২১ জুলাই : বিনা পারিশ্রমিকে শ্রমিকদের দিয়ে কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধান ট্রাকে লোডিং করানোর অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ধর্মনগরে যুবক অপহরণ ও মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

আগরতলা, ২১ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর তদন্তে গঠিত হচ্ছে উচ্চপদস্থ পুলিশ কমিটি : ভারপ্রাপ্ত ডিজিপি

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশেষ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

মাত্র ১৫ দিনের মধ্যেই ভাঙল সংস্কার করা রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগে প্রশ্নের মুখে পূর্ত দপ্তর

ধর্মনগর, ২১ জুলাই:  সরকারি অর্থে সংস্কার করা রাস্তা মাত্র ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে পড়ায় নিম্নমানের কাজের…

ByByReshmi Debnath Jul 21, 2026

Leave a Reply

Scroll to Top