News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে বিজেপিতে যোগদান ৫ পরিবারের ২৮ ভোটারের, দলীয় পতাকা তুলে স্বাগত জানালেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী
Image

কল্যাণপুরে বিজেপিতে যোগদান ৫ পরিবারের ২৮ ভোটারের, দলীয় পতাকা তুলে স্বাগত জানালেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী

আগরতলা, ১৯ জুলাই:  রবিবার কল্যাণপুর বাজারে আয়োজিত এক  সভায় পাঁচটি পরিবারের মোট ২৮ জন ভোটার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান কল্যাণপুর বিধানসভার বিধায়ক পিনাকী দাস চৌধুরী।

জানা গেছে, আগামী ২৬ জুলাই শহিদ খগেন্দ্র দেবনাথের স্মরণে আয়োজিত শহিদ সমাবেশকে সামনে রেখে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ওই সভাতেই ডিওয়াইএফআই-এর আঞ্চলিক কমিটির যুগ্ম সম্পাদক দীপরাজ দেবের নেতৃত্বে পাঁচটি পরিবারের ২৮ জন ভোটার বিজেপিতে যোগ দেন।

সভায় উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডল সভাপতি নিতাই বাল, পূর্ণেন্দু ভট্টাচার্য, অসীম দেব রায়, রুমা সূত্রধরসহ দলের একাধিক নেতৃত্ব। সভায় সভাপতিত্ব করেন তাপস দেব রায়। বৈঠকে শহিদ সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, জনসংযোগ বৃদ্ধি এবং কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নবাগতদের স্বাগত জানিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি মানুষের আস্থা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই আস্থার প্রতিফলন হিসেবেই বিভিন্ন পরিবারের সদস্যরা বিজেপিতে যোগদান করছেন বলে তিনি দাবি করেন।

Releated Posts

লেফুঙ্গায় তিপ্রা এমপ্লয়িজ ফেডারেশনের ‘গেট টুগেদার প্রোগ্রাম ২০২৬’, একতার বার্তা নেতাদের

আগরতলা, ২০ জুলাই: তিপ্রা এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে সোমবার লেফুঙ্গাস্থিত শচীন্দ্র দেববর্মা মেমোরিয়াল কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ‘গেট টুগেদার…

ByByReshmi Debnath Jul 20, 2026

মোহনপুরে কর্মসূচি স্থগিত করতে বাধ্য সিপিআই(এম), বিজেপির বাইক বাহিনী ও পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ

মোহনপুর, ২০ জুলাই: মোহনপুর মহকুমায় পূর্বনির্ধারিত গণডেপুটেশন কর্মসূচি পালন করতে না পারার অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়ে সরব…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

শান্তিরবাজারে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মানহানির অভিযোগ, পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে ক্ষমা চাইলেন যুবক

আগরতলা, ২০ জুলাই: সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ছবি ব্যবহার করে মানহানি ও অপপ্রচারের অভিযোগকে কেন্দ্র করে শান্তিবাজারে চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 20, 2026

ডিজিপির মৃত্যুর পেছনে গভীর রহস্য, হাইকোর্টের নজরদারিতে তদন্ত চাইলেন সুদীপ রায় বর্মণ

আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিধায়ক সুদীপ…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

Leave a Reply

Scroll to Top