News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পরিবেশ রক্ষায় সবুজ বার্তা, ৭৭তম রাজ্যভিত্তিক বনমহোৎসব উপলক্ষে আগরতলায় সাইকেল র‍্যালি
Image

পরিবেশ রক্ষায় সবুজ বার্তা, ৭৭তম রাজ্যভিত্তিক বনমহোৎসব উপলক্ষে আগরতলায় সাইকেল র‍্যালি

আগরতলা, ১৯ জুলাই: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ৭৭তম রাজ্যভিত্তিক বনমহোৎসব উপলক্ষে রবিবার আগরতলার হেরিটেজ পার্ক প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করে ত্রিপুরা বন দপ্তর।

এই সাইকেল র‍্যালির শুভ উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি সবুজ পতাকা দেখিয়ে র‍্যালির সূচনা করেন। অনুষ্ঠানে বন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, বিভিন্ন বিভাগের প্রতিনিধিসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
বনমহোৎসব উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বনকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মোট ৫৪ জন অংশগ্রহণকারী সাইকেল র‍্যালিতে শামিল হয়ে পরিবেশ রক্ষা, বন সংরক্ষণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতার বার্তা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বনমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বনভূমির গুরুত্ব অপরিসীম। তাই বৃক্ষরোপণের পাশাপাশি বন সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। বনমহোৎসবের মতো কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।
ত্রিপুরা বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সাইকেল র‍্যালি পরিবেশবান্ধব জীবনযাত্রার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বন সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Releated Posts

ত্রিপুরার পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকর-এর প্রয়াণে রাজ্য মন্ত্রিসভার শোক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্যের পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকর (আইপিএস)-এর আজ আগরতলায় অকাল প্রয়াণে ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির প্রয়াণ: আগামীকাল সমগ্র রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের প্রয়াত মহানির্দেশক অনুরাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকার আগামীকাল সমগ্র…

ByByReshmi Debnath Jul 20, 2026

ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ৪ ভারতীয়; একজনের অবস্থা আশঙ্কাজনক

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস) : ইউক্রেনের ওডেসা বন্দর থেকে ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে হামলায় চার…

ByBySandeep Biswas Jul 20, 2026

ডিজিপি অনুরাগকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ ধনকর (আইপিএস)-এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ…

ByByReshmi Debnath Jul 20, 2026

Leave a Reply

Scroll to Top