News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরার রোগীদের জন্য কলকাতার বিএম বিড়লা হাসপাতালে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসার সুযোগ
Image

ত্রিপুরার রোগীদের জন্য কলকাতার বিএম বিড়লা হাসপাতালে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসার সুযোগ

আগরতলা, ১৮ জুলাই: ত্রিপুরার হৃদরোগীদের জন্য সুখবর। কলকাতার বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারে এখন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার পাশাপাশি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় জটিল হৃদরোগের চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে।

শনিবার আগরতলার গণরাজ চৌমুহনী এলাকার নাইট অ্যাঙ্গেল হেলথ কেয়ারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান কলকাতার বিএম বিড়লা হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. রতন কুমার দাস।

তিনি জানান, ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্যের রোগীরা বর্তমানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে বিএম বিড়লা হাসপাতালে বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছেন। এছাড়াও ইএসআই এবং বিভিন্ন স্বাস্থ্য বিমার মাধ্যমেও চিকিৎসার সুবিধা রয়েছে।

ডা. দাস জানান, বিএম বিড়লা হাসপাতালে রোবটিক সার্জারি, এনজিওপ্লাস্টি, মাইক্রো সার্জারিসহ আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন হৃদরোগের চিকিৎসা করা হয়। তিনি ত্রিপুরার রোগীদের এই সুযোগ গ্রহণের জন্য আহ্বান জানান।

তিনি আরও জানান, তিনি প্রতি মাসে আগরতলায় আসেন। যেসব রোগী কলকাতায় অস্ত্রোপচার করাবেন, তাঁদের পরবর্তী চেকআপের জন্য বারবার কলকাতা যাওয়ার প্রয়োজন হবে না। আগরতলার নাইট অ্যাঙ্গেল হেলথ কেয়ারে প্রয়োজনীয় পরামর্শ ও ফলোআপের ব্যবস্থা রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডা. রতন কুমার দাস বলেন, বুকে ব্যথা হলে কখনও অবহেলা করা উচিত নয় এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বর্তমান সময়ে কম বয়সীদের মধ্যেও হৃদরোগের প্রবণতা বাড়ছে। অতিরিক্ত মানসিক চাপ, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এর অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেন।

তিনি পরামর্শ দেন, রেড মিট, অতিরিক্ত ভাজাভুজি, ফাস্টফুডসহ অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা উচিত। পাশাপাশি জিমে ব্যায়াম করা ব্যক্তিদের সতর্ক করে তিনি বলেন, কিছু সাপ্লিমেন্টে স্টেরয়েড জাতীয় উপাদান থাকলে তা হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে।

ডা. দাস জানান, বিএম বিড়লা হাসপাতাল পূর্ব ভারতের অন্যতম প্রধান ডেডিকেটেড কার্ডিয়াক কেয়ার সেন্টার, যেখানে বিশ্বমানের প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে হৃদরোগের চিকিৎসা প্রদান করা হয়। হাসপাতালটিতে অত্যাধুনিক ক্যাথ ল্যাব রয়েছে এবং প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে বিনামূল্যে অ্যাঞ্জিওপ্লাস্টি ও পেসমেকার স্থাপনের সুবিধাও রয়েছে।

হাসপাতালে সফলভাবে করোনারি আর্টারি বাইপাস গ্রাফ্ট, হার্ট ভালভ মেরামত ও প্রতিস্থাপন এবং মহাধমনীর জটিল অস্ত্রোপচার করা হয়। নবজাতক ও শিশুদের জন্মগত হৃদরোগের চিকিৎসার জন্য বিশেষায়িত ইউনিটও রয়েছে বলে তিনি জানান।

এছাড়াও হার্টের ছন্দের অনিয়ম, বুক ধড়ফড় করা, হৃদরোগজনিত বিভিন্ন সমস্যার উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ২৪ ঘণ্টা কার্ডিয়াক ইমার্জেন্সি পরিষেবা এবং ‘হার্ট অ্যাটাক লাইফ সেভিং’ টিম সবসময় প্রস্তুত থাকে বলেও জানান তিনি।

Releated Posts

জন্মাষ্টমীতে উষা বাজার ভারতরত্ন ক্লাবে মেগা রক্তদান শিবির

আগরতলা, ৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচি ও দুর্গাপূজার প্রস্তুতিতে উৎসবমুখর হয়ে উঠল উষা বাজার ভারতরত্ন…

ByByReshmi Debnath Sep 4, 2026

রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি, ক্ষুব্ধ চরমপাই ও মথুলা-সর্দার পাড়ার বাসিন্দারা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাস্তা সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 4, 2026

আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর ৭২ ঘণ্টার বনধে চন্দ্রপুর আইএসবিটি-তে বন্ধ বাস ও জিপ পরিষেবা, চরম দুর্ভোগে যাত্রীরা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীগুলির ডাকা ৭২ ঘণ্টার বনধের প্রভাব পড়ল রাজ্যের পরিবহণ ব্যবস্থায়। বনধের জেরে চন্দ্রপুর…

ByByReshmi Debnath Sep 4, 2026

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top